কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের আওতাধীন মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির উদ্যোগে সিবিও নেতৃবৃন্দের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) শেরপুরের শ্রীবরদী উপজেলার বগুলাকান্দি-জুলুঙ্গা আশার আলো সিবিও এর নেতৃবৃন্দ ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব উন্নয়ন সংস্থা সিবিও পরিদর্শন করেন। শিক্ষা সফরের মাধ্যমে অংশগ্রহণকারীরা সংগঠন পরিচালনা, নেতৃত্বের বিকাশ, সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধি, সঞ্চয় কার্যক্রম, আয়বর্ধক উদ্যোগ এবং টেকসই সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, কারিতাস ঝিনাইগাতী উপজেলা শাখার সমন্বয়কারী অনন্যা সাংমা এবং মাঠ সহায়ক তিলোত্তমা রিছিলসহ উভয় সিবিওর নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, এ ধরনের শিক্ষা সফরের মাধ্যমে বিভিন্ন সিবিওর মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা ও সফল উদ্যোগ বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়, যা সংগঠনের সক্ষমতা বৃদ্ধি এবং সদস্যদের নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উল্লেখ্য, স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশের সহায়তায় ও কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চল, শ্রীবরদী উপজেলা কার্যালয়ের মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির আয়োজনে এ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়।
৬ ঘন্টা ৩৭ মিনিট আগে
৬ ঘন্টা ৫১ মিনিট আগে
৭ ঘন্টা ৮ মিনিট আগে
৭ ঘন্টা ৩২ মিনিট আগে
৮ ঘন্টা ১৪ মিনিট আগে
৯ ঘন্টা ১৭ মিনিট আগে