শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বন্য হাতির আক্রমণ প্রতিরোধ এবং মানুষ-হাতি সহাবস্থান নিশ্চিত করতে টাস্ক ফোর্স কমিটির সদস্যদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) উপজেলার ছোট গজনী এমএলই স্কুলে কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চল পরিচালিত মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস-এসএফ) কর্মসূচির উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশ। প্রশিক্ষণে টাস্ক ফোর্স কমিটির সদস্য, সিবিও সদস্য এবং স্থানীয় কমিউনিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে বন্য হাতির চলাচল, হাতির আক্রমণ থেকে জানমাল রক্ষার কৌশল, নিরাপদ আচরণ, স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন বিভাগের কর্মকর্তা ফাহিম মুনতাসির এবং কারিতাসের মাঠ সহায়ক প্রাণ চিরান। তারা বন্য হাতি প্রতিরোধে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ, সমন্বিত উদ্যোগ এবং সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণে মোট ২১ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে ১১ জন পুরুষ এবং ১০ জন নারী ছিলেন। আয়োজকরা জানান, বন্য হাতির কারণে ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং মানুষ-হাতির সংঘাত কমাতে এ ধরনের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
৬ ঘন্টা ৫১ মিনিট আগে
৭ ঘন্টা ৯ মিনিট আগে
৭ ঘন্টা ৩৩ মিনিট আগে
৮ ঘন্টা ১৫ মিনিট আগে
৯ ঘন্টা ১৮ মিনিট আগে