দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

ডিবি কার্যালয়ে নিয়ে ছাত্রশিবির নেতাকে বর্বর নির্যাতন ফেসবুক পোস্টে বর্ণনা

২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন ডিবি কার্যালয়ে নিয়ে নির্মম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের বর্তমান সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম। তৎকালীন জেলা প্রকাশনা সম্পাদকের দায়িত্বে থাকা এই ছাত্রনেতা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আবেগঘন ও লোমহর্ষক পোস্টে সেই রাতের পৈশাচিক নির্যাতনের বিবরণ তুলে ধরেছেন। ফেসবুক পোস্টে ফারহান শাহরিয়ার ফাহিম জানান, ২০২৪ সালের ১৬ জুলাই গভীর রাতে (রাত ১টার পর) দরজা ভেঙে একদল লোক তার ঘরে প্রবেশ করে। মুহূর্তের মধ্যে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি করে তার চোখ ও হাত বেঁধে একটি গাড়িতে তুলে নেওয়া হয়। কথাবার্তা ও পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে তিনি বুঝতে পারেন তাকে ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) অফিসে নিয়ে আসা হয়েছে। ডিবি কার্যালয়ের চারদেয়ালের ভেতরের নির্যাতনকে ‘পরিচিত চিত্রনাট্যের সবচেয়ে ভয়ংকর অধ্যায়’ আখ্যা দিয়ে তিনি লেখেন, দুই হাত পেছনে হাতকড়া পরা অবস্থায় তাকে মেঝেতে ফেলে দেওয়া হয়। এরপর মোটা লাঠি দিয়ে তার পায়ের তলায় এবং উরুতে নির্মমভাবে পেটানো হতে থাকে। প্রতিটি আঘাত বৈদ্যুতিক শকের মতো সারা শরীরে ছড়িয়ে পড়ছিল এবং তীব্র যন্ত্রণায় তার পা দুটো অবশ হয়ে আসছিল।শারীরিক এই নির্যাতনের পাশাপাশি ডিবি কার্যালয়ে তার ওপর চালানো হয় তীব্র মানসিক নিপীড়ন। অশ্রাব্য গালিগালাজ, কান ফাটানো ধমক আর হুমকির পাশাপাশি আন্দোলনের অর্থায়নের উৎস এবং মিছিলের পরিকল্পনা নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এমনকি অস্ত্রের মিথ্যা তথ্য দিয়ে জোরপূর্বক দায় চাপানোর চক্রান্তও চলে। ফাহিম তার পোস্টে উল্লেখ করেন, নির্যাতনকারীরা ভেবেছিল পিটিয়ে শরীর ভেঙে দিলে হয়তো বিপ্লবের আগুন নিভে যাবে এবং মনোবল চুরমার হয়ে যাবে। কিন্তু এই পৈশাচিক নির্যাতনকে তিনি পরাজয় হিসেবে দেখেননি। শরীর অবশ হয়ে আসলেও মনে মনে অধিকার আদায়ের সেই পরিচিত স্লোগানই আওড়াচ্ছিলেন তিনি।কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তৎকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন অমানবিক ও বেআইনি আচরণের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই পোস্টটি এখন ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

১ ঘন্টা ১ মিনিট আগে