যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

আশাশুনির নওয়াপাড়া ও বুধহাটায় ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল পরিদর্শনে এমপি রবিউল বাশার ★ দ্রুতই বাঁধ রক্ষার কাজ হবে-এমপি



আশাশুনি উপজেলার বুধহাটা বাজার ও নওয়াপাড়া গ্রামে বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল ও দীর্ঘ ভাঙ্গনে বাঁধ দু'টি চরম হুমকীগ্রস্থ হয়ে পড়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহন না করা হলে যেকোন মুহুর্তে বাঁধ ভেঙ্গে দোকান-পাট, ঘরবাড়ি ও ফসলের মাঠসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। শনিবার (১৮ জুলাই) সাতক্ষীরা-০৩ আসনের এমপি হাফেজ রবিউল বাশার ফাটল ও ভাঙ্গনস্থান পরিদর্শন করেন।
বেতনা নদীর নওয়াপাড়া অংশে অপর পাড়ে যেনতেন ভাবে খননকাজ করা হলেও শেষ করা হয়নি। ফলে নওয়াপাড়ার অংশই এখন নদীতে পরিণত হয়েছে। অপর পাড়ে ভরাট থাকায় নদীর স্রোত সরাসরি নওয়াপাড়ার বাঁধে আছড়ে পড়ায় তীর ভাঙ্গা শুরু হয় এবং বর্তমানে ২/৩ শত হাত ভেড়ী বাঁধের নিচের অংশ নদীতে চলে গিয়ে মূল বাঁধকে স্পর্শ করেছে। এছাড়া প্রায় ১০০ হাত এলাকায় মূল বাঁধের বড় অংশে ভয়াবহ ফাটলের সৃষ্টি হয়েছে। প্রতি নিয়ত ফাটল বড় হচ্ছে। মাত্র দু'দিনে বাঁধের মাটি ফাটলের কারনে দেড়-দু'হাত নেমে গেছে। দ্রুত রক্ষার ব্যবস্থা না করলে যেকোন মুহুর্তে বাঁধটি ভেঙ্গে যেতে পারে। শনিবার (১৮ জুলাই) সকাল ৯ টার দিকে এমপি রবিউল বাশার ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। এসময় জজ কোর্টের এপিপি, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বুধহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এড. শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। স্থানীয়দের মধ্যে আলহাজ্ব আঃ কুদ্দুছ, আঃ মোতালেব ঢালী, আলহাজ্ব মিজানুর রহমান, মনিরুল গাজী, মাওঃ জিয়ারুল ইসলাম, সেলিম গাজী, গোলাম হোসেন, খোকন মোড়লসহ এলাকার বহু নারী পুরুষ উপস্থিত ছিলেন। তারা বলেন, ফাটল বড় হতে হতে ১০০ হাত এলাকার মূল বাঁধের মাটি ধ্বস নিয়েছে। এ ধ্বস নদীতে পড়লে বাঁধটি ছুটে যাবে। বাঁধ রক্ষা না করা গেলে বুধহাটা ইউনিয়ন, ফিংড়ী, ব্রহ্মরাজপুর ও ধুলিহর ইউনিয়নের শত শত গ্রাম, হাজার হাজার বিঘা ফসলী জমি, মৎস্য ঘের ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 
এমপি রবিউল বাশার পরে বুধহাটা বাজারে খেয়াঘাটের কাছে ভাঙ্গনস্থান দেখতে যান। বাজারের একটি অংশ, বুড়োপীর সাহেবের দরগাহ ও দ্বাদশ শিব ও কালি মন্দির সংলগ্ন এলাকার বড় ধরনের ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গন রোধে ২/৩ দিনের মধ্যে কাজ শুরু হবে বলে এমপি মহোদয় উপস্থিত জনতাকে আশ্বস্থ করেন। 
Tag
আরও খবর