আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

না ফেরার দেশে চলে গেলেন ভৈরব পৌরসভার সাবেক মেয়র ফখরুল আলম আক্কাস

মো. ফরমান উল্লাহ - প্রতিনিধি

প্রকাশের সময়: 20-07-2026 06:30:38 pm

না ফেরার দেশে চলে গেলেন ভৈরব পৌরসভার সাবেক মেয়র ফখরুল আলম আক্কাস


মোঃফরমান উল্লাহ,বিশেষ প্রতিনিধি


কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার সাবেক মেয়র, বরেণ্য রাজনীতিক, সৃষ্টিশীল জনপ্রতিনিধি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস না ফেরার দেশে চলে গেলে । সোমবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে ভৈরব পৌর শহরের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
ফখরুল আলম আক্কাস ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন বীর যোদ্ধা। রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের জন্য তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন। রাজনীতির পাশাপাশি আইন পেশায়ও তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। ভৈরব পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সৃজনশীলতা, মানবিকতা ও জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেন।
স্থানীয়দের মতে, তিনি ছিলেন প্রচলিত রাজনৈতিক দুর্বৃত্তায়নের বাইরে থাকা একজন চিন্তাশীল ও সৃজনশীল রাজনীতিক। দলীয় রাজনীতিতে অন্ধ অনুকরণ কিংবা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে না দিয়ে নিজস্ব চিন্তা ও আদর্শে অটল ছিলেন তিনি। তাঁর মতো জনবান্ধব, মানবিক ও সৃষ্টিশীল জনপ্রতিনিধি সমসাময়িক সময়ে বিরল।
তাঁর মৃত্যুতে ভৈরবজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের স্মৃতিচারণ করে শোক প্রকাশ করছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে মরহুমের জানাজা নামাজ আজ বাদ মাগরিব ভৈরবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

Tag
আরও খবর