বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশীর মৃত্যু শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী দুর্ঘটনায় আহত কলেজছাত্র ইমতিয়াজের ইন্তেকাল লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদনসভাপতি বিজ্ঞ আইনজীবী ও রাজনীতিবিদ মোহাম্মদ এহছানুল হক, লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদনসভাপতি বিজ্ঞ আইনজীবী ও রাজনীতিবিদ মোহাম্মদ এহছানুল হক,

৩য় ইউকে মুসলিম স্কাউট ফেলোশিপ ইন্টারন্যাশনাল জাম্বুরীতে যোগ দিতে লন্ডন গমন করলেন মিরসরাইয়ের নাফিজ

৩য় ইউকে মুসলিম স্কাউট ফেলোশিপ ইন্টারন্যাশনাল জাম্বুরীতে অংশগ্রহণ করতে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার স্কাউট সদস্য নাফিজ আনফাল রাহিম। বুধবার (২২ জুলাই) ভোর ৬টা ৫০ মিনিটে তুর্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের ইস্তাম্বুল হয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। জাম্বুরী শেষে আগামী ৩০ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে। নাফিজ আনফাল রাহিম (১৪) মিরসরাই উপজেলার জেবি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তিনি উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বদর উদ্দিন ভূঁইয়া বাড়ির বাসিন্দা। তিনি প্রয়াত সিরাজ উদ্দৌলার নাতি এবং পূর্ব হিঙ্গুলী জাগ্রত প্রতিভার সভাপতি, উদয়ন ক্লাবের অর্থ সম্পাদক ও করেরহাট বাজারের ভূঁইয়া স্টোরের স্বত্বাধিকারী মো. গোলাম মর্তুজা ভূঁইয়া ও গৃহিণী নাজমা আক্তারের একমাত্র পুত্র। এবারের ৩য় ইউকে মুসলিম স্কাউট ফেলোশিপ ইন্টারন্যাশনাল জাম্বুরীতে অংশ নিতে বাংলাদেশ স্কাউটসের ৩১ সদস্যের একটি প্রতিনিধি দল লন্ডনে যাচ্ছে। চট্টগ্রাম অঞ্চল তথা চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিত্বকারী সদস্যদের মধ্যে নাফিজ আনফাল রাহিম অন্যতম। এর আগে ২০২৫ সালের ১২ ডিসেম্বর তিনি ৩৩তম এশিয়া-প্যাসিফিক রিজিওনাল স্কাউট জাম্বুরীতে অংশগ্রহণের জন্য ফিলিপাইন সফর করেন। আন্তর্জাতিক স্কাউটিং কার্যক্রমে তার এই ধারাবাহিক অংশগ্রহণ মিরসরাইয়ের জন্য গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

নাফিজের পরিবারও স্কাউটিং কার্যক্রমে বিশেষভাবে সম্পৃক্ত। তার বড় বোন মুনতাহিনা আক্তার মীম, জেবি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং চট্টগ্রামের জামেয়া আহমেদিয়া আলিয়া সুন্নিয়া মহিলা ফাজিল মাদ্রাসার স্কাউট সদস্য হিসেবে বাংলাদেশ কন্টিনজেন্টের সঙ্গে ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ২৫তম ওয়ার্ল্ড স্কাউট জাম্বুরীতে অংশ নেন। পরে ২০২৪ সালে ২য় ইন্দো-বাংলাদেশ স্কাউট ফ্রেন্ডশিপ ক্যাম্পে অংশ নিতে ভারতের দার্জিলিং সফর করেন। নাফিজের বাবা সমাজকর্মী মো. গোলাম মর্তুজা ভূঁইয়া ও মা নাজমা আক্তার তাদের সন্তানদের সফলতা ও সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

Tag
আরও খবর