যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

ঝিনাইগাতীর গজনীতে দৃষ্টিনন্দন ভাসমান সেতু, ওয়াটার কিংডম ও প্যারাট্রবা উদ্বোধন করলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে ভ্রমণপিপাসুদের আকৃষ্ট করতে ও ভিন্নমাত্রায় আনন্দ দিতে দৃষ্টিনন্দন ভাসমান সেতু, ওয়াটার কিংডম ও প্যারাট্রবাসহ ৩টি আকর্ষণীয় রাইডারের উদ্বোধন করা হয়েছে। ১১ ফেব্রুয়ারি শনিবার দুপুরে ওইসব রাইডারের উদ্বোধন করেন, শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার। এছাড়াও প্রায় ১২ লক্ষ টাকা ব্যয়ে জেলা ব্র্যান্ডিং কর্ণার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন তিনি। উদ্বোধনকালে তিনি বলেন, শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ পর্যটন কেন্দ্র ভ্রমণপিয়াসুদের কাছে খুবই পছন্দের একটি স্থান। এ কারণে গজনীতে নতুন নতুন স্থাপনা ও বিভিন্ন রাইডার সংযোজনের মাধ্যমে গজনী অবকাশ পর্যটন কেন্দ্রকে ভ্রমণপিয়াসুদের আকর্ষণীয় করে গড়ে তোলা হচ্ছে। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপ-সচিব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হক, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল আলম ভুইয়াসহ জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাগণ। এছাড়াও শেরপুর প্রেসক্লাব সভাপতি মোঃ শরিফুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্তসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রাইডার ও স্থাপনাগুলোর ইজারাদার উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দর্শনার্থীদের জন্য রাইডারগুলো উন্মুক্ত করে দেয়া হয়। উল্লেখ্য, শেরপুর জেলা সদর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা গারো পাহাড়ের পাদদেশে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গজনী শালবনের প্রায় ৯০ একর জায়গাজুড়ে ১৯৯৩ সালে জেলা প্রশাসনের উদ্যোগে গজনী অবকাশ পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হয়। শালবনের ভেতর উঁচু-নিচু পাহাড়ি টিলা, নদী-ঝর্ণার অপূর্ব সমাহার এবং নান্দনিক ও আকর্ষণীয় নানা স্থাপনা নির্মাণের ফলে গজনী অবকাশ পর্যটন কেন্দ্র এখন জেলার বৃহৎ পর্যটন ও বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতিবছর এখানে হাজার হাজার পর্যটক ভ্রমণে আসছে।

আরও খবর