তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

লোহাগাড়ায় ২ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক


মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম 

 চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি হলুদ-নীল রঙের মিনি ট্রাক জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে স্থাপিত পুলিশ চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়। লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব চন্দ্রের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা একটি সন্দেহভাজন মিনি ট্রাক থামিয়ে তল্লাশি চালান।

তল্লাশির একপর্যায়ে চালকের আসনের নিচে থাকা যন্ত্রপাতির বাক্সে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় নয়ন মিয়া (২৮) ও আবু তালেব (২৭) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মিনি ট্রাকটি তল্লাশি করে ইয়াবার চালান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত যানবাহনটিও জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় তাদের চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।


Tag
আরও খবর