কবিতা, প্রেম ও জীবনের দর্শন--‎কবি রবি ডাকুয়ার ভাবনায় মানুষের হৃদয়, অনুভূতি ও জীবনের বহুমাত্রিকতা সাংবাদিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা ‎সত্যের পক্ষে কলম, মানুষের পাশে সাংবাদিক কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে জি এম রবিউল্যাহ বাহারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান নাগেশ্বরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন গণসংহতি আন্দোলনের নেতা দুলাল টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২, আহত-৩ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে ৩৯টি মনোনয়নপত্র জমা শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী জ্বালানি খাতে সরকারের ভর্তুকি ৪১২ কোটি ডলার কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটি গঠন পলাশে রিকের প্রকল্প সমাপনী ও প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত ও উন্নয়নমুখী অন্নদানগর ইউনিয়ন গড়তে চাই : চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, ব্যাপক প্রস্তুতি-উৎসাহ-উদ্দীপনা বাঁশখালীতে সরল ইউনিয়নে জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডে কোন প্রকার অনিয়ম হলে বরদাশত করা হবে না- এমপি ডা. জীবন শার্শার কায়বায় রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ, ভূমি অফিসের হস্তক্ষেপে বন্ধ মধুপুর প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীদের সঙ্গে ড. মোজাম্মেল হোসাইনের মতবিনিময় সভা লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু পীরগাছায় গণ উন্নয়ন কেন্দ্রের ৮৪তম শাখার উদ্বোধন সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত ‎

নাগেশ্বরীর কালিগঞ্জ ইউনিয়নের আহ্বায়ক পরিচয়ে থানায় ক্ষমতা প্রদর্শন উপজেলা বিএনপি'র নিন্দা

নাগেশ্বরীতে কালিগঞ্জ ইউনিয়নের একটি ঘটনাকে কেন্দ্র করে নাগেশ্বরী থানার এসআই মো. ইদ্রিস আলীকে ফাঁসানোর উদ্দেশ্যে মানববন্ধন করার অভিযোগ উঠেছে। শাহিনুর রহমান স্বপনের নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে থানায় গিয়ে পুলিশের কর্মকর্তাদের সাথে চরম অশোভন আচরণ করা হয়। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগেশ্বরী উপজেলা শাখা।

​আজ ২৮ জুলাই মঙ্গলবার তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগেশ্বরী উপজেলা শাখার দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন উপজেলা বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা সদস্য মো. মাহফুজুর রহমান সিদ্দিকী আপেল।

​প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৭ জুলাই (সমবার) কালিগঞ্জ ইউনিয়নের একটি ঘটনাকে কেন্দ্র করে ওই ইউনিয়নের বাসিন্দা মো. শাহিনুর রহমান স্বপন নাগেশ্বরী থানার এসআই মো. ইদ্রিস আলীকে ফাঁসানোর উদ্দেশ্যে এই মানববন্ধন করান। মানববন্ধন শেষে থানায় উপস্থিত হয়ে অফিসার ইনচার্জ (ওসি) ও অন্যান্য কর্মকর্তাদের সামনে শাহিনুর রহমান স্বপন নিজেকে কালিগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পরিচয় দিয়ে চরম অশোভন আচরণ করেন। তার এই অনাকাঙ্ক্ষিত ও উশৃঙ্খল আচরণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নাগেশ্বরী উপজেলা বিএনপি

​ঘটনাটি জানার পর উপজেলা বিএনপির পক্ষ থেকে জরুরি অনুসন্ধান চালানো হয়। অনুসন্ধানে স্পষ্ট হয় যে, এই অনভিপ্রেত ঘটনার সাথে উপজেলা বিএনপি কিংবা সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির কোনো স্তরের নেতাকর্মী জড়িত ছিলেন না। শাহিনুর রহমান স্বপন নিজেকে কালিগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক দাবি করলেও, বর্তমানে দলীয় কোনো সাংগঠনিক পদে তার কোনো সম্পৃক্ততা নেই।

​এমতাবস্থায়, সাধারণ জনগণ, দলীয় নেতাকর্মী এবং স্থানীয় প্রশাসনের সকল কর্মকর্তাকে উক্ত পদহীন ব্যক্তির মিথ্যাচার ও বিভ্রান্তিকর কর্মকাণ্ড থেকে সজাগ থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। একই সাথে দলের ভাবমূর্তি ক্ষুণ্নকারী এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়েছে।

Tag
আরও খবর