মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ

বিতরণ

রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নে বেকার নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে ৮ জন সুবিধাভোগী নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে অন্নদানগর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

মহিলা ইউপি সদস্য জোসনা রানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও ইউনিয়ন প্রশাসক বিজয় কুমার রায়।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আমজাদ হোসেন, পীরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার, ইউপি সদস্য রেজাউল করিম, সমাজসেবক দুঃখেশ্বর মালাকার দুখু সহ অনেকে। 

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৪-২৫ অর্থবছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের (দ্বিতীয় কিস্তি) আওতায় বেকার ও অসচ্ছল নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে সুবিধাভোগীরা সেলাই কাজ করে নিজস্ব আয়-রোজগারের সুযোগ সৃষ্টি করতে পারবেন বলে আশা প্রকাশ করা হয়।

সুবিধাভোগীরা বলেন, “নিজের কোনো আয়ের উৎস ছিল না। এই সেলাই মেশিন পেয়ে আমরা খুবই আনন্দিত। আমাদের মতো অসচ্ছল নারীদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।”

আরও খবর