বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

মৌলভীবাজারে ২৮ বছর পর হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড, প্রতিষ্ঠিত হলো ন্যায় বিচার

মৌলভীবাজারে ২৮ বছর পরে এক আসামীকে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে| মঙ্গলবার (২৮ জুলাই) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত- ৩ এর বিচারক শামসাদ বেগম এই রায় প্রকাশ করেন। মামলা নং- দায়রা- ৪২/৯৯ (বড়লেখা)।

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত সুত্রে জানা গেছে, বড়লেখা উপজেলায় এক হত্যা মামলায় মোট চারজন আসামী ছিলেন। এর মধ্যে একজন মারা গেছেন, দুই জন আসামী খালাস পেয়েছেন এবং সাজাপ্রাপ্ত একজন হলেন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পকুয়া গ্রামের আব্দুস সালাম।

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্তি পাবলিক প্রসিকিউটর এডভোকেট নিয়ামুল হক জানান, গত ১৯৯৮ সালে বাদী রকিব আলী তার আপন ভাইকে আসামী কর্তৃক মারপিট করে হত্যা করার কারণে এই মামলাটি দায়ের করেন। মামলায় ১৫ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন। দীর্ঘ প্রতিক্ষার পর বাদী প্রতিকার পাওয়ায় উক্ত আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী হিসাবে আমি রায়ে সন্তুষ্টি প্রকাশ করছি। মাননীয় আদালতকে যথাযথ রায় প্রদান কারার কারণে রাষ্ট্র পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি| বাদীও এই মামলায় সন্তুষ প্রকাশ করেন|

তিনি আরও বলেন, এই মামলার রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং একইসঙ্গে প্রমাণিত হয়েছে আদালতে যথাযথ সাক্ষ্য প্রমাণ উপস্থিত করা গেলে দীর্ঘদিন অতিবাহিত হলেও কোনো অপরাধী অপরাধের দায় থেকে মুক্তি পাওয়ার সুযোগ নেই। মানুষের হয়রানী দুর করতে সরকারের নির্দেশ মোতাবেক মৌলভীবাজারের সকল আদালতের বিচরকগন ন্যায় বিচারের স্বার্থে দ্রুত মামলা নিষ্পত্তি করছেন।

Tag
আরও খবর