মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

শ্রমিকদের স্বপ্নের হাসপাতাল বাস্তবায়ন হলো

রাজশাহীতে মোটর শ্রমিকদের জন্য একটি হাসপাতাল গড়ে তোলা হয়েছে। রাজশাহীর নওদাপাড়া আন্তঃজেলা বাস টার্মিনাল জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ভবনে হাসপাতাল চালু করা হয়েছে। 


রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে ১০ শষ্যার এই হাসপাতালটি উদ্বোধন করা হয়। দীর্ঘ দিন ধরে প্রতিটি বাস থেকে তোলা টাকায় এই হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে।হাসপাতাল উদ্বোধনের মধ্যদিয়ে শ্রমিকদের দীর্ঘ দিনের স্বপ্ন পুরণ হলো।

শ্রমিক হাসপাতাল উদ্বোধন উপলক্ষে রাজশাহী নগরীর নওদাপাড়া কেন্দ্রীয় বাসটার্মিনালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটো ফিতা কেটে  শ্রমিক হাসপাতালের  উদ্বোধন করেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রফেসর ডা. সুজিত কুমার ভদ্র, রাসিকের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাৎ হোসেন শাহু, সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী, রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি আবুল কালাম।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলী ও সার্বিক সহযোগিতায় ছিলেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী, অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক সম্পাদক আরিফ শেখ, নাসির, সজিব প্রমুখ।

আরও খবর