ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা কাশ্মীরে বিক্ষোভ দমনে গুলি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২০ জনের মৌলভীবাজারে ২৮ বছর পর হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড, প্রতিষ্ঠিত হলো ন্যায় বিচার লালপুরে ওয়ার্কশপের শব্দদূষণের অভিযোগ, ইউএনও এর কাছে ব্যবসায়ীদের আবেদন শ্রীমঙ্গলে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে বিশাল আকৃতির অজগর উদ্ধার জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে ব্লু-গার্ড দলের উদ্যোগ। পলাশে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ নাগেশ্বরীর কালিগঞ্জ ইউনিয়নের আহ্বায়ক পরিচয়ে থানায় ক্ষমতা প্রদর্শন উপজেলা বিএনপি'র নিন্দা নিরাপদ পানীয় জল ব্যবহারে মাটির মেটে বিতরণ

কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার

মো. ফরমান উল্লাহ - প্রতিনিধি

প্রকাশের সময়: 28-07-2026 10:10:16 pm

কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার


মোঃ ফরমান উল্লাহ,বিশেষ প্রতিনিধি


কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভাকে বর্তমান ‘খ’ শ্রেণি থেকে ‘ক’ (প্রথম) শ্রেণির পৌরসভায় উন্নীত করার উদ্যোগ নিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য মোঃ শরীফুল আলম। এ লক্ষ্যে তিনি স্থানীয় সরকার বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার কাছে একটি ডেমি-অফিসিয়াল (ডিও) চিঠি পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

জানা গেছে, ২৩ জুলাই প্রেরিত ওই ডিও লেটারে কুলিয়ারচর পৌরসভার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির স্বার্থে পৌরসভাটিকে প্রথম শ্রেণিতে উন্নীত করার যৌক্তিকতা তুলে ধরা হয়।

চিঠিতে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে টেকসই উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করছে। এদিকে কুলিয়ারচর পৌর এলাকায় জনসংখ্যা বৃদ্ধি, অবকাঠামোগত সম্প্রসারণ, ব্যবসা-বাণিজ্যের বিকাশ এবং নগরায়ণের ফলে নাগরিক সেবার চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়েছে। কিন্তু ‘খ’ শ্রেণিভুক্ত পৌরসভা হওয়ায় সীমিত আর্থিক ও প্রশাসনিক সক্ষমতার কারণে প্রত্যাশিত মানের সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।

ডিও লেটারে আরও বলা হয়, কুলিয়ারচর পৌরসভাকে ‘ক’ শ্রেণিতে উন্নীত করা হলে অধিকতর উন্নয়ন প্রকল্প গ্রহণের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে পৌর কর্তৃপক্ষের প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং আধুনিক ও মানসম্মত নাগরিক সেবা নিশ্চিত করা সহজ হবে। এতে পৌরবাসী সরাসরি উন্নত সেবার সুফল ভোগ করবেন।

এসব বিষয় বিবেচনায় নিয়ে কুলিয়ারচর পৌরসভাকে ‘খ’ শ্রেণি থেকে ‘ক’ (প্রথম) শ্রেণিতে উন্নীত করতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম।

স্থানীয়দের প্রত্যাশা, সরকারের ইতিবাচক সিদ্ধান্তের মাধ্যমে কুলিয়ারচর পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত হলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা এবং পৌরসেবার মানে নতুন গতি আসবে।

আরও খবর