চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই সরকারের মেয়াদে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে-এমপি আলমগীর ফরিদ ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ

বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত

বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ “সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে। 

বুধবার(২৯ জুলাই) ওয়াইল্ডটিমের আয়োজনে ও ইকোটেক্স ও ইকোনেটসের অর্থায়নে উপজেলার সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনাসভা, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও নাটক অনুষ্ঠিত হয়।

র‌্যালী শেষে বিদ্যালয়ের হল রুমে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের সহকারী বনসংরক্ষক মোঃ মশিউর রহমান।

প্রধান অতিথি বক্তব্যে বলেন সুন্দরবনের প্রধান আকর্ষণ হলো বাঘ। বাঘ শুধু একটি প্রাণি নয়, এটি আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষার অন্যতম প্রধান স্তম্ভ। খাদ্যশৃঙ্খলের সর্বোচ্চ স্তরের প্রাণি হিসাবে বাঘ বনজ জীববৈচিত্র্যকে সুস্থ ও সুষম রাখতে গুরুত্বপূর্ণ ভূুমিকা পালন করে। বাঘ থাকলে বন বেঁচে থাকে, আর বন বেঁচে থাকলে মানুষও নিরাপদ থাকবে। 

বনবিভাগ বাঘ মানুষের দ্বন্দ্ব এড়াতে কাজ করছে, বনের মধ্যে বাঘের কেল্লা তৈরী, পানি খাওয়ার জন্য পুকুর খনন করা হয়েছে বলে জানান। তিনি সকলকে বাঘ সংরক্ষণে এগিয়ে আসার আহব্বান জানান।

 বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন ওয়াইল্ডটিম কর্মকর্তা সনজিৎ মন্ডল। 

বক্তব্য রাখেন  সিএনআরএস কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, আইইউসিএন কর্মকর্তা মোঃ আবু হুরাইরা, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আবু কওছার, সাংবাদিক রনজিৎ বর্মন, বাঘবন্ধু ও সাবেক সহকারী প্রধান শিক্ষক আজিজুর রহমান, ভিটিআরটি সদস্য জিয়াউর রহমান, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ প্রমুখ।

আলোচনাশেষে রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সুন্দরবন সংরক্ষণ বিষয়ক নাটকের শিল্পীবৃন্দদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

ছবি- শ্যামনগরে বিশ্ব বাঘ দিবসের আলোচনাসভায় বক্তব্য রাখছেন প্রধান অতিথি বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান।



Tag
আরও খবর