নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

কুলিয়ারচরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধান

একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার শিশুদের হাতে, আর সেই ভবিষ্যতের বীজ বপন হয় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে। শিশুর প্রথম পাঠ, প্রথম স্বপ্ন এবং প্রথম মূল্যবোধের শিক্ষা অর্জনের এই প্রতিষ্ঠানই হয়ে ওঠে একটি আলোকিত সমাজ ও সুশিক্ষিত জাতি গঠনের ভিত্তি। সেই প্রত্যয়কে আরও দৃঢ় করতে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ১৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধান করা হয়েছে।

বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে বিদ্যালয়ের নিজস্ব মিলনায়তনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম সভাও অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোবারক হোসেন বোরহান বলেন, প্রাথমিক বিদ্যালয় হচ্ছে সুশিক্ষিত জাতি বিনির্মাণের আঁতুড়ঘর। একটি উন্নত, আধুনিক ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে পাঁচ বছর মেয়াদি 'প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ বাস্তবায়নের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি এবং সমাজের সচেতন মানুষ সম্মিলিতভাবে দায়িত্ব পালন করলে এই দেশ অসংখ্য মেধাবী, মানবিক ও দক্ষ নাগরিক উপহার পাবে। শিক্ষার প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব হবে, যখন বিদ্যালয়কে ঘিরে সবাই সমানভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

এর আগে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. মোবারক হোসেন বোরহানকে ফুলেল শুভেচছা জানিয়ে ভরণ করে নেন, বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দ। এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট মুশিউর রহমান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, লক্ষ্মীপুর দ্বী-মুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা মোছা: শাহানাজ বেগম, সহকারী শিক্ষক মো. ফয়সাল আহমেদ, গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য মো. হেলিম মিয়া, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সুইটি আক্তার, শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্য বৃন্দ। 

অনুষ্ঠানে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী পাঁচ কৃতি শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী পাঁচ কৃতি শিক্ষার্থীরা হলেন, মো. লাবিব হোসেন, মোছা : তানহা আক্তার দিয়া, মোছা : নুসরাত জাহান, মোছা : প্রিয়া আক্তার এবং লামিয়া জান লুভনা।

শুধু বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাই নয়, অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য শিক্ষার্থীদের প্রতিও ছিল অনুপ্রেরণার বার্তা। অতিথিরা তাদের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনে আরও বড় অর্জনের মাধ্যমে বিদ্যালয়, পরিবার ও দেশের সুনাম বয়ে আনার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, অধ্যবসায়, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার সমন্বয়েই একজন শিক্ষার্থী প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠে। তাই প্রতিটি শিশুর মধ্যেই ভবিষ্যতের সম্ভাবনাকে লালন করতে হবে।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিরা আশা প্রকাশ করেন, এমন স্বীকৃতি শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে আরও অনেক শিক্ষার্থী সাফল্যের স্বাক্ষর রাখবে। 

সংবর্ধনা শেষে গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন উন্নয়ন প্রকল্পের আওতায় এক শত শিক্ষার্থীকে উন্নতমানের স্কুল ব্যাগ বিতরণ করেন, গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য মো. হেলিম মিয়া।

আরও খবর