‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

রাজনৈতিক হামলাকে পারিবারিক বিরোধ সাজিয়ে জমি দখলের অভিযোগ

চট্টগ্রামের মিরসরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের উদ্দেশ্যে রাজনৈতিক হামলার একটি ঘটনাকে পারিবারিক বিরোধ হিসেবে প্রচারের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে মিরসরাই প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী মো. সাকিব। তিনি উপজেলার মঘাদিয়া ইউনিয়নের খোরমাওয়ালা গ্রামের বাসিন্দা।

লিখিত বক্তব্যে মো. সাকিব দাবি করেন, তার চাচাতো ভাই রেজাউল করিম খোকন পৈতৃক সম্পত্তি দখলের জন্য দীর্ঘদিন ধরে তাদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে আসছেন। হামলা ও মামলার ভয় দেখিয়ে তাদের হয়রানি ও ব্ল্যাকমেইল করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিযুক্ত রেজাউল করিম খোকন দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর মধ্যরাতে দলীয় বিরোধের জেরে তিনি হামলার শিকার হন।

মো. সাকিবের দাবি, ওই হামলার ঘটনার সঙ্গে তাদের পরিবারের কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু ব্যক্তিগত স্বার্থে ও পৈতৃক জমি দখলের হীন উদ্দেশ্যে ঘটনাটি তাদের ওপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে।

পৈতৃক সম্পত্তি প্রসঙ্গে তিনি জানান, ২০১৬ সাল থেকে জমি নিয়ে এলাকায় একাধিক গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি সালিশে তার মা হাসিনা বেগমের নামে দুই শতক জমির বৈধ মালিকানা স্বীকৃত হয়। কিন্তু এরপরও তাদের সেই জমি বুঝিয়ে দেওয়া হয়নি। উল্টো পাঁচ লাখ টাকার বিনিময়ে ভিটা বিক্রির প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ করেন মো. সাকিব। তিনি জানান, এই প্রস্তাবে রাজি না হওয়ায় তাদের পরিবারকে নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে।

সংবাদ সম্মেলনে মো. সাকিবের বোন মুন্নি আক্তার, শামিমা আক্তার ও নার্গিস আক্তার উপস্থিত ছিলেন। এছাড়া তার ভগ্নিপতি কামাল উদ্দিন এবং ইকবাল হোসেনসহ পরিবারের অন্য সদস্য ও স্বজনরা সেখানে অংশ নেন।

অভিযোগের বিষয়ে রেজাউল করিম খোকনের বক্তব্য জানা যায়নি।

Tag
আরও খবর