শেরপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। কাদের-নাসিমদের অর্ধেক সম্পদ জুলাই শহীদদের দেয়ার নির্দেশ আদালতের স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত : ডা. জাহেদ কুলিয়ারচরে মিনি স্টেডিয়াম নির্মাণে ৩ একর জমি অধিগ্রহণের নোটিশ দক্ষিণ চরবংশীতে আওয়ামী লীগ নেতা ফারুক শেখের গোডাউনসহ তিন সারের দোকানে তল্লাশি শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত সিনেমা থেকে রাজনীতি: বন্দবিলার ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খানের ব্যতিক্রমী পথচলা ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ শীর্ষ নেতার রায় আজ দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১ কুতুবদিয়ায় বইছে নির্বাচনী আমেজ চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য। একটি পা হারানো অবস্থায় বাবার বুকে ফিরল রায়হান, বাঁচতে চায় মানুষের ভালোবাসায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন বহুলীতে পরিবর্তনের অঙ্গীকারে সোচ্চার জনগণ: সবার মুখে এস এম রঞ্জুর নাম নবারুণ বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি কমেছে? হাতিয়ায় ফের ২১ শিক্ষার্থী শ্রেণি কক্ষে অসুস্থ হয়ে পরে ‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক

আজ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বেন শান্তরা

স্পোর্টস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 31-07-2026 12:18:59 pm

ছবি সংগৃহীত

প্রায় দুই যুগের অপেক্ষা শেষে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। শুক্রবার (৩১ জুলাই) রাতে ডারউইনের উদ্দেশে রওনা করবে লাল সবুজের টেস্ট দলের বড় একটি অংশ। দেশ ছাড়ার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজেদের প্রত্যাশার করা জানান।


বৃহস্পতিবার (৩০ জুলাই) মিরপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিজেকে খুবই ভাগ্যবান ভাবছি। অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলব। আমার মনে হয়, গত ২৩ বছরে আমাদের আরও বেশি ম্যাচ খেলা উচিত ছিল। যদিও আমরা টেস্টে অত ভালো খেলিনি। আরও ভালো ক্রিকেট খেলতে পারলে হয়তো অস্ট্রেলিয়াতে আরও বেশ কিছু টেস্ট খেলার সুযোগ হতো আমাদের।


এরপরই শান্ত যোগ করেন, মূল লক্ষ্য থাকবে, ভালো ক্রিকেট খেলে কীভাবে সম্মানটা আনতে পারি। যদি প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারি, আবার হয়তো ডাকবে। প্রতি ম্যাচই জেতার জন্য খেলি, প্রতি মানুষই সেজন্য খেলে। কতটা তাদের টাফ টাইম দিতে পারি, এই জিনিসটা জরুরি। যদি এভাবে ২ ম্যাচ খেলতে পারি, হয়তো সামনে আরও বেশি বেশি খেলার সুযোগ পেতে পারি।


১৩ আগস্ট সিরিজের প্রথম ম্যাচ ডারউইনে। এ ভেন্যুতে সর্বশেষ ২০০৩ সালের সফরে একটি টেস্ট খেলেছিল বাংলাদেশ দল। সে দলের কেউই অবশ্য এখন খেলেন না। এর ওপর এ ভেন্যুতে ২০০৪ সালের পর আর টেস্ট ম্যাচ মাঠে গড়ায়নি। এ জন্য সেখানকার কন্ডিশন নিয়ে খুব ভালো ধারণা নেই বাংলাদেশ দলের। এর ওপর বৃষ্টির কারণে প্রস্তুতিতে ঘাটতি পড়েছে। তবু আশার কথা শোনান শান্ত, সত্যি বলতে, কন্ডিশন নিয়ে তেমন কোনো ধারণা নেই। অ্যানালিস্ট আমাদের কিছু তথ্য দিয়েছেন। যতটা পেয়েছি, আমার মনে হয়, তা ভালো। তবে বৃষ্টির কারণে প্রস্তুতি সেভাবে নিতে পারিনি। যতটা সম্ভব হয়েছে, চেষ্টা করেছে সবাই।


বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে এখন অস্ট্রেলিয়ায় থাকেন। তার সঙ্গে যোগাযোগ রেখেছেন মুমিনুল হক, সাদমান ইসলামরা। এ কোচের কাছ থেকে তারা কন্ডিশন আর উইকেট সম্পর্কে ধারণা নিচ্ছেন বলে জানা গেছে। তবে শান্ত এসব জানেন না বলেই দাবি করেন, (আমার সঙ্গে যোগাযোগ) এখনো হয়নি। যদি দরকার পড়ে, অনেক বছরের বোঝাপড়া আছে। যদি কোনো খেলোয়াড়ের দরকার হয়, তাহলে তারা যোগাযোগ করার চেষ্টা করবে।


এ সিরিজের জন্য পূর্ণশক্তির দল দিয়েছে অস্ট্রেলিয়া। পেস বিভাগে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউডের মতো তারকারা আছেন। স্পিন বিভাগে ফিরেছেন নাথান লায়ন। ব্যাটিং বিভাগ রাঙাবেন ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরুন গ্রিনরা। অথচ এমন একটি দলের মুখোমুখি হতে বোলিং বিভাগের সেরা অস্ত্র নাহিদ রানাকে পাচ্ছে না বাংলাদেশ। অন্তত প্রথম টেস্টে নেই শরিফুল ইসলাম ও নির্ভরযোগ্য ব্যাটার লিটন দাস। 


তবে এসব নিয়ে আক্ষেপ করতে চান না শান্ত, চোটের বিষয়টা কারোরই নিয়ন্ত্রণে নেই। যেকোনো সময় যে কারও হতে পারে। যে দলটা আমাদের অস্ট্রেলিয়াতে যাচ্ছে, এ দলের ওপর পুরোপুরি বিশ্বাস আছে যে, এ দলটা নিয়ে আমরা ভালো ক্রিকেট খেলতে পারব। কোন খেলোয়াড় থাকলে ভালো হতো আর কোন খেলোয়াড় থাকলে আরও ভালো হতো, এগুলো (হিসাব) আমার মনে হয় না যৌক্তিক হবে। দল নিয়ে কত ভালো ক্রিকেট খেলতে পারি, কতটা বিশ্বাস রাখতে পারি, এটা বেশি জরুরি। আমার মনে


ডারউইনে প্রথম টেস্টের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। গত দুই বছরে টেস্টে যে উন্নতি হয়েছে, সে ধারা ধরে রাখাই মূল লক্ষ্য। পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চতুর্থ স্থানে থাকা দলটি এবার আত্মবিশ্বাস নিয়েই অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ নিতে যাচ্ছে।

আরও খবর






6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৮ দিন ১৮ ঘন্টা ১২ মিনিট আগে