দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শার্শার ​বাগআঁচড়ায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন রজনীগন্ধা

শার্শার ​বাগআঁচড়ায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন রজনীগন্ধা ​ "খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলায় চল"এ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় দিনব্যাপী বাগআঁচড়া বস্ত্র ব্যবসায়ীর সমিতির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত বাগআঁচড়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচ। স্থানীয় ৪টি শক্তিশালী ফুটবল দল এতে অংশ নেয়। দিনভর আনন্দ-উদ্দীপনা ও দর্শকদের তুমুল করতালির মধ্য দিয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ‘শাপলা ফুটবল একাদশ’ এবং ‘রজনীগন্ধা ফুটবল একাদশ’। ​ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উত্তেজনাকর ফাইনাল খেলায় শাপলা ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রজনীগন্ধা ফুটবল একাদশ।


খেলা শেষে বিজয়ী দল রজনীগন্ধা ফুটবল একাদশের অধিনায়ক রাকিবুল হাসান রিপনের হাতে প্রথম পুরস্কারের ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। ​ পুরস্কার বিতরণী ও খেলায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি জামাল উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মাদ, কুদ্দুস আলী বিশ্বাস, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন এবং কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। ​


এছাড়াও মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, , বাগআঁচড়া কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক আবু সাঈদ এবং সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম টিটুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়ামোদী জনতা। ​ আয়োজকরা জানান, মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ ও যুবসমাজকে দূরে রাখতে এবং শারীরিক-মানসিক বিকাশের লক্ষ্যে নিয়মিত এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে।

আরও খবর