নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের ‘বিকৃত করে প্রচার করার অভিযোগ। শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় উন্মুক্ত বাজেট সভা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ভাইরাল ‎মোংলায় উপকূলীয় মানুষের দোরগোড়ায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লালপুরে পাটের আবাদ বেড়েছে, ভালো ফলনের আশা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লাখাইয়ে ধর্ষণের অভিযোগে যুবককে মাথা ন্যাড়া করে প্রশাসনে হস্তক্ষেপ। নরসিংদীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ছয় মহেন্দ্র ট্রাক জব্দ সানন্দবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে গ্রাহক সুরক্ষা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ দিনাজপুরে বিএসএফ কর্তৃক পুশব্যাক: ৪ বাংলাদেশী আটক যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের অভিযোগ: ৪বছরের সন্তানসহ ঘর ছাড়া স্ত্রী গোয়ালন্দে ইবতেদায়ি মাদ্রাসায় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত

ফেব্রুয়ারির ১০ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৬৭৭০ কোটি টাকা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-02-2023 03:30:45 pm

প্রতীকী ছবি

◾ অনলাইন ডেস্ক 


চলতি ফেব্রুয়ারি মাসের ১০ দিনে ৬৪ কোটি ৩০ লাখ টাকা ৬০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা টাকার অংকে ৬ হাজার ৭৭০ কোটি ৭৪ লাখ ২০ হাজার টাকা (প্রতি ডলার ১০৭ টাকা হিসাবে)। এ প্রবাসী আয় গত মাসের চেয়ে কিছুটা কম, আর আগের বছরের একই সময়ের চেয়ে বেশি। আগের অর্থ বছরের ফেব্রুয়ারি মাসে এসেছিল ১৪৯ কোটি ৪৪ লাখ ডলার।


রোববার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ এ তথ্য প্রকাশ করে।


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের প্রথম ১০ দিনে রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৮ কোটি ডলার ৬ লাখ ৪০ হাজার ডলার। রাষ্ট্র মালিকানাধীন বিশেষায়িত দুই ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার।


চলতি অর্থ বছরের জুলাই ও আগস্ট দুই মাসে প্রবাসী আয় এসেছিল যথাক্রমে ২০৯ কোটি ৬৩ লাখ ডলার ও ২০৩ কোটি ৬৯ লাখ ডলার। এরপরই ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় আসা কমতে থাকে। সেপ্টেম্বর ও অক্টোবর দুই মাসে প্রবাসী আয় আসে যথাক্রমে ১৫২ কোটি ৯৬ লাখ ডলার ও ১৫২ কোটি ৫৫ লাখ ডলার। এরপর থেকেই প্রবাসী আয় আসা বাড়তে থাকে। সর্বশেষ গত জানুয়ারি মাসে এসেছিল ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার।


তথ্যে দেখা যায়, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৮১ লাখ ৭০ হাজার ডলার ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৮ লাখ ২০ হাজার ডলার।


হুন্ডি ও অবৈধ পথে প্রবাসী আয় পাঠানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, প্রবাসী আয়ে প্রণোদনা দুই শতাংশ থেকে বৃদ্ধি করে আড়াই শতাংশ করা, প্রবাসী আয় পাঠাতে ফি প্রত্যাহার, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রবাসী আয় পাঠানোর মতো উদ্যোগ নেওয়ার পর ডিসেম্বর মাস থেকে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানো বৃদ্ধি পায়। তারই ধারাবাহিকতায় ফেব্রুয়ারি মাসেও ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর ইতিবাচক ধারা অব্যাহত থাকে।


বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, হুন্ডির মাধ্যমে প্রবাসী আয় পাঠানো ঠেকাতে আর্থিক গোয়েন্দা সংস্থার (বিএফআইইউ) বিভিন্ন উদ্যোগের মধ্যে বছরের প্রথম মাস জানুয়ারিতে প্রবাসী আয় বেড়ে প্রায় ১৯৬ কোটি ডলার আসে। আগামী মাসগুলোতে আরও বাড়ার আশা করছেন সংশ্লিষ্টরা।

আরও খবর