কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশির পাথার এলাকায় উলিপুর-চিলমারী সড়কের পাশ থেকে হামিদুল ইসলাম বাবু (২৮) নামে এক ড্রাইভার এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
এলাকাবাসী ধারণা করছেন রাতে কোন এক সময় তিনি মোটরসাইকেল নিয়ে দূর্ঘটনায় পতিত হন।
নিহত হামিদুল ইসলাম বাবু উপজেলার পশ্চিম সাদুল্লা সরকার পাড়া এলাকার বাসিন্দা জাবেদ আলীর ড্রাইভারের ছেলে।
স্থানীয়রা জানান, মরদেহের চোখ, মুখ ও বাম কানে জমাট বাঁধা ছিল।এদিকে পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা বলে ধারণা করছে। উলিপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সাঈদ ইবনে সিদ্দিক জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#
১ ঘন্টা ৪৮ মিনিট আগে
২ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩ ঘন্টা ২০ মিনিট আগে
৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৬ ঘন্টা ১ মিনিট আগে
৭ ঘন্টা ৭ মিনিট আগে
৭ ঘন্টা ৮ মিনিট আগে