সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও একটি অনলাইন সংবাদমাধ্যমে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মানিককুড়া গ্রামের "কদভানু তালিমুল কুরআন মহিলা মাদ্রাসায় শিক্ষকদের বেতন বকেয়া ও মুহতামিমের বেতন আত্মসাতের অভিযোগ" শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
প্রতিবাদে কর্তৃপক্ষের দাবি, প্রকাশিত সংবাদে যে অভিযোগগুলো করা হয়েছে, সেগুলো একপাক্ষিক, বিভ্রান্তিকর এবং প্রকৃত তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সংবাদে মুহতামিম মাওলানা মহিউদ্দিন মুরাতের বিরুদ্ধে বেতন আত্মসাতের যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তারা দাবি করেন।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, মাদ্রাসার আর্থিক সংকটের কারণে কোনো কোনো সময় বেতন পরিশোধে সাময়িক বিলম্ব হতে পারে। তবে কোনো শিক্ষকের বেতন আত্মসাৎ করা হয়নি। আর্থিক বিষয়গুলো মাদ্রাসার নিয়ম ও কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হয়।
এছাড়া, কয়েকজন শিক্ষককে চাকরিচ্যুত করার বিষয়টিও প্রশাসনিক ও নীতিগত সিদ্ধান্তের অংশ ছিল বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এটিকে ব্যক্তিগত প্রতিহিংসা বা বেতন না দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট করে প্রচার করা সঠিক নয় বলেও তারা উল্লেখ করেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশের আগে উভয় পক্ষের বক্তব্য গ্রহণ করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে, ইতোমধ্যে প্রকাশিত সংবাদের কারণে মাদ্রাসা ও মুহতামিমের সুনাম ক্ষুণ্ন হয়েছে দাবি করে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন।
৪৫ মিনিট আগে
১ ঘন্টা ২৯ মিনিট আগে
৩ ঘন্টা ১৯ মিনিট আগে
৮ ঘন্টা ৫১ মিনিট আগে
১৪ ঘন্টা ২৮ মিনিট আগে
১৪ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৫ ঘন্টা ৫১ মিনিট আগে