এক বছরে সর্বোচ্চ রফতানি জুলাইয়ে, তবু সামনে শঙ্কা যশোরের শার্শার বাগআঁচড়ায় প্রতারণার মাধ্যমে নারীর কাছ থেকে স্বর্ণের দুল ও মোবাইল ছিনতাই ঢাকাসহ ১৩ জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা কুলিয়ারচরে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি। জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণ ‎সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র *র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।* ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‎ ‎মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ ‎ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী

মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আরহাম ভূঁইয়া

যেখানে পবিত্র কোরআনের ৩০ পারা হেফজ সম্পন্ন করতে সাধারণত কয়েক বছর সময় লাগে, সেখানে মাত্র ১০ মাসেই সেই অসাধ্য সাধন করেছে চট্টগ্রামের মিরসরাইয়ের ৯ বছরের শিশু আরহাম ভূঁইয়া। প্রতিদিন অন্য শিক্ষার্থীদের তুলনায় কয়েকগুণ বেশি সবক প্রস্তুত, অদম্য অধ্যবসায় আর শিক্ষকদের নিবিড় তত্বাবধানে গড়ে ওঠা এই ক্ষুদে হাফেজ এখন নিজ এলাকায় বিস্ময় ও অনুপ্রেরণার নাম। তার এই ব্যতিক্রমী অর্জনে আনন্দে ভাসছে পরিবার, শিক্ষক, সহপাঠী ও স্থানীয় বাসিন্দারা।

আরহাম উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম মায়ানী গ্রামের গণি ভূঁইয়া বাড়ির বাসিন্দা। তিনি ওহিদুল ইসলাম ভূঁইয়ার একমাত্র ছেলে। স্থানীয় দারুন নাজাত আইডিয়াল মাদ্রাসায় অধ্যয়নরত অবস্থায় তিনি হেফজ সম্পন্ন করেন।

মাদ্রাসা সূত্রে জানা যায়, আরহাম ২০২৫ সালের ১ অক্টোবর হেফজ শিক্ষা শুরু করে ২০২৬ সালের ৩০ জুন মাসে মাত্র ১০ মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করার সৌভাগ্য অর্জন করে। যেখানে অধিকাংশ শিক্ষার্থী প্রতিদিন ১ থেকে ২ পৃষ্ঠা সবক আদায় করত, সেখানে আরহাম নিয়মিত ৪ থেকে ৭ পৃষ্ঠা পর্যন্ত সবক প্রস্তুত করে শুনাত। তার অসাধারণ মেধা, একাগ্রতা, অধ্যবসায় ও শিক্ষকদের নিবিড় তত্বাবধানের ফলেই এত অল্প সময়ে এই বিরল কৃতিত্ব অর্জন সম্ভব হয়েছে।

একই অনুষ্ঠানে ১৪ মাসে হেফজ সম্পন্নকারী হাফেজ মুহাম্মদ সাফওয়ান ইসলামকেও সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠানে নজরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন হামিউস সুন্নাহ মাদ্রাসা আবুতোরাবের পরিচালক মাওলানা সিরাজুল ইসলাম, মারকাজুল উলুম নিজামপুরের পরিচালক মাওলানা রিদওয়ান, রহমানিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা শহিদুল ইসলাম, শরীয়তপাড়া মাদ্রাসার পরিচালক মাওলানা আতাউল্লাহ এবং আবুতোরাব উত্তর বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা সুজা উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম ভূঁইয়া, ওহিদুল ইসলাম ভূঁইয়া, দারুল উলুম মিরসরাইয়ের শিক্ষক মহি উদ্দিন, অভিভাবকবৃন্দ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবশেষে দারুন নাজাত আইডিয়াল মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা শোয়াইব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, আরহামের এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং প্রতিষ্ঠানের শিক্ষাব্যবস্থারও একটি উজ্জ্বল দৃষ্টান্ত। অল্প সময়ের মধ্যেই দারুন নাজাত আইডিয়াল মাদ্রাসা এলাকায় একটি আদর্শ দ্বীনি ও নৈতিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে। এখানে হেফজ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের উত্তম চরিত্র গঠন, শুদ্ধ তিলাওয়াত, ইসলামী আদর্শে গড়ে তোলা এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে পাঠদানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম ভূঁইয়ার স্বপ্ন ছিল একটি আদর্শ প্রজন্ম গড়ে তোলার শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যেই ছেলে ও মেয়েদের জন্য পৃথক ও পর্দানসই পরিবেশে মানসম্মত দ্বীনি ও আধুনিক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এখানে অধ্যয়ন করছে। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্বারী ও হাফেজদের তত্বাবধানে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। চলতি বছর আরও ১০ থেকে ১২ জন শিক্ষার্থী হেফজ সম্পন্ন করবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

দারুন নাজাত আইডিয়াল মাদ্রাসা পরিচালনা পরিষদের সহ-সভাপতি ডা. গিয়াস উদ্দিন বলেন, আলহামদুলিল্লাহ, সফলতার সঙ্গে আমরা দুই বছর অতিক্রম করে তৃতীয় বছরে পদার্পণ করেছি। এই অল্প সময়ে মাদ্রাসার যে অর্জন ও অগ্রগতি হয়েছে, তার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। ইনশাআল্লাহ, সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া অব্যাহত থাকলে ভবিষ্যতে আমরা আরও ভালো ফলাফল ও সাফল্য অর্জন করতে সক্ষম হব।

হাফেজ আরহাম ভূঁইয়া মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অল্প সময়ে পবিত্র কোরআনের হেফজ সম্পন্ন করতে পেরেছি। আমি ভবিষ্যতে একজন হাক্কানি আলেম হতে চাই এবং সারাজীবন কোরআনের খেদমত করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।

আরহামের বাবা ওহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, আমার একমাত্র ছেলেকে ছোটবেলা থেকেই কোরআনের পথে গড়ে তোলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের সেই আশা পূরণ করেছেন। আমি মাদ্রাসার পরিচালক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমার প্রত্যাশা, আমার ছেলে বড় হয়ে একজন যোগ্য ও হাক্কানি আলেম হবে এবং কোরআন-সুন্নাহর আলো সমাজে ছড়িয়ে দেবে।

আরহামের শিক্ষক হাফেজ মাওলানা কেফায়েত উল্ল্যাহ বলেন, আরহাম অত্যন্ত মেধাবী, মনোযোগী ও পরিশ্রমী একজন শিক্ষার্থী। শুরু থেকেই সে অন্যদের তুলনায় বেশি সবক প্রস্তুত করত। প্রতিদিন ৪ থেকে ৭ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ করে শুনাত। তার নিষ্ঠা, পরিশ্রম এবং মহান আল্লাহর বিশেষ অনুগ্রহের কারণেই মাত্র ১০ মাসে হেফজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে।

দারুন নাজাত আইডিয়াল মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা শোয়াইব বলেন, আলহামদুলিল্লাহ, আরহামের এই সাফল্যে আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এটি আমাদের শিক্ষক-শিক্ষার্থী সবার জন্য অনুপ্রেরণার। আমরা শুধু হাফেজ তৈরি করি না, বরং কোরআন-সুন্নাহর আলোকে আদর্শ, নৈতিক ও দেশপ্রেমিক মানুষ গড়ে তোলার লক্ষ্য নিয়েই কাজ করছি। আমরা দোয়া করি, আরহাম ভবিষ্যতে একজন যোগ্য আলেম হয়ে দেশ, জাতি ও ইসলামের খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag
আরও খবর




6a703ea25d3ea-030826010922.webp
৫ আগস্ট ছুটি নেই যাদের

১ দিন ৩ ঘন্টা ৪৮ মিনিট আগে