মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পরিচ্ছন্ন কর্মী দিয়েই চলছে পরিস্কারের কাজ

আবু তালে, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হিমশিম খাচ্ছেন কতৃপক্ষ। চতুর্থ শ্রেণির ২৭টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র দুজন। এর মধ্যে পাঁচটি পরিচ্ছন্নতাকর্মীর পদ থাকলেও বর্তমানে মাত্র একজন কর্মী দিয়ে চলছে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। ফলে বিপুলসংখ্যক রোগীর চাপ সামলাতে গিয়ে চরম জনবল সংকটে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে ৮০ থেকে ১০০ জন রোগী হাসপাতালে ভর্তি থাকেন। এছাড়া বহির্বিভাগে (আউটডোর) চিকিৎসা নিতে আসেন প্রায় ৫০০ থেকে ৭০০ রোগী। রোগী ও স্বজনদের ব্যাপক উপস্থিতির কারণে হাসপাতালের ওয়ার্ড, বারান্দা, করিডোর, টয়লেটসহ বিভিন্ন স্থান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা একজন কর্মীর পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালের দৈনন্দিন কার্যক্রমেও এর প্রভাব পড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিশেষ করে মাত্র একজন পরিচ্ছন্নতাকর্মী দিয়ে এত বিপুলসংখ্যক রোগী ও স্বজনের ব্যবহৃত পুরো হাসপাতাল পরিষ্কার রাখা কঠিন হয়ে পড়ায় পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রোগীদের সুস্থ পরিবেশে চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রয়োজনের তুলনায় পরিচ্ছন্নতাকর্মীসহ চতুর্থ শ্রেণির কর্মচারী না থাকায় কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। এদিকে দ্রুত শূন্য পদে জনবল নিয়োগ ও প্রয়োজনীয় সংখ্যক পরিচ্ছন্নতাকর্মী পদায়নের দাবি জানিয়েছেন রোগী ও স্বজনরা। তাদের মতে, বিপুলসংখ্যক রোগীর চাপ বিবেচনায় নিয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকট দ্রুত নিরসন করা জরুরি। মোহরকয়া গ্রামের রফিকুল ইসলাম বলেন, হাসপাতালে সুইপার না থাকলে বাথরুম পরিষ্কার করবেন কে, আবার ঝাড়ুদার নাই তাহলে কে করবেন এসব কাজ। নবীনগর গ্রামের রিতা খাতুন বলেন, আমরা হাসপাতালে চিকিৎসা নিতে আসি, আবর্জনা নির্দিষ্ট স্থানেও রাখতে পারিনি, শূন্য পদে লোক না আসলে পরিস্কার রাখা সম্ভব নয়। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মুনজুর রহমান বলেন, জনবল সংকটের কারণে একটু সমস্যা হচ্ছে, ১ জন পরিচ্ছন্ন বয়স্ক মহিলা কর্মী রয়েছে, তবুও আমরা সকলে মিলে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এজন্য রোগী ও সঙ্গে আসা স্বজনদের সহযোগিতা কামনা করি। এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা প্রত্যাশা করছেন স্থানীয়রা।
Tag
আরও খবর