সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

কলারোয়ার যুবকের কাছ থেকে কুশ উদ্ধার




সাতক্ষীরায় মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৬ কোটি টাকার নতুন ধরনের মাদক ‘কুশ’ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১২ কেজি কুশ, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ এক যুবককে আটক করা হয়েছে। জব্দকৃত আলামতের মোট আনুমানিক মূল্য ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর ব্যাটালিয়ন সদর থেকে পরিচালিত একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মাধবকাঠি বাজার এলাকায় অবস্থান নেয়। দীর্ঘ সময় নজরদারির পর সাতক্ষীরা শহর থেকে ঝাউডাঙ্গা বাজারের দিকে মোটরসাইকেলে যাওয়ার সময় সন্দেহভাজন এক যুবককে থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে ওই যুবকের কাছে থাকা ব্যাগ থেকে ১২ কেজি ‘কুশ’ নামের মাদক উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের বাসিন্দা মো. তারিকুজ্জামান (২৪) বলে জানিয়েছে বিজিবি। অভিযানের সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

বিজিবির তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ১২ কেজি কুশের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি টাকা। এছাড়া জব্দ করা মোটরসাইকেলের মূল্য প্রায় ২ লাখ টাকা এবং দুটি মোবাইল ফোনের মূল্য প্রায় ১ লাখ ৫২ হাজার টাকা। সব মিলিয়ে উদ্ধার হওয়া আলামতের মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ‘কুশ’ মূলত মারিজুয়ানা গাছের ফুল বা কুঁড়ি থেকে প্রস্তুত এক ধরনের উচ্চমাত্রার মাদক। বিশ্বের বিভিন্ন দেশে এতে অতিরিক্ত টেট্রাহাইড্রোক্যানাবিনল (THC) মিশিয়ে লিকুইড, পাউডার কিংবা ট্যাবলেট আকারে সিনথেটিক মাদক হিসেবে বাজারজাত করা হয়। সাম্প্রতিক সময়ে এ ধরনের মাদক দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা বাড়ছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা।

সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, ভারতের সঙ্গে সাতক্ষীরা ব্যাটালিয়নের ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন ভূমিকা পালন করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

Tag
আরও খবর