তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

বন্যার্তদের পাশে ‘লোহাগাড়া সোশ্যাল সোসাইটি’, ক্ষতিগ্রস্ত পরিবার পেল ঢেউটিন


মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম

ভয়াবহ  বন্যায় ঘরবাড়ি হারিয়ে দিশেহারা হয়ে পড়া অসহায় মানুষের মুখে একটু স্বস্তির হাসি ফোটাতে এগিয়ে এসেছে সামাজিক ও মানবিক সংগঠন ‘লোহাগাড়া সোশ্যাল সোসাইটি’। মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে সংগঠনটি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পুনর্বাসনের জন্য ঢেউটিন বিতরণ করেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার সদরস্থ মডার্ণ কমিউনিটি সেন্টার চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে ঢেউটিন তুলে দেওয়া হয়।

লোহাগাড়া সোশ্যাল সোসাইটির সদস্য কুতুব উদ্দিনের সভাপতিত্বে এবং ধারাভাষ্যকার মো. সেলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক এটিএম জাহেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আবুল হাসেম ও আরিফুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় লোহাগাড়ার অসংখ্য পরিবার ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। এমন দুর্যোগে সরকারি সহায়তার পাশাপাশি সামাজিক ও মানবিক সংগঠনগুলোর এগিয়ে আসা সময়ের দাবি। লোহাগাড়া সোশ্যাল সোসাইটি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক ইকবাল বিন আবদুল আজিজ, সংগঠনের সদস্য মো. তৌহিদুল ইসলাম, মিজানুর রহমান নিশান, মিজবাহ, বেলাল, আবু তাহের, ইকবাল, মোজাহিদ, মিজান, দীপংকর, ইঞ্জিনিয়ার জাবেদ, সালেহ আহমদ, প্রফেসর আরিফ, মোক্তার আহমদ, রোভিজ চৌধুরী, সাঈদ, সৌরভ, শাহাজাহান, আহমদ হোসেন, সুমন বড়ুয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ইউনিয়নের অসহায় পরিবারগুলোর হাতে পুনর্বাসনের সহায়তা হিসেবে ঢেউটিন তুলে দেন। এ সময় সহায়তা পেয়ে অনেক পরিবারের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। সংগঠনটির এমন মানবিক উদ্যোগ স্থানীয়দের কাছেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।


Tag
আরও খবর