চড়া দামে পচা মাছ বিক্রি। রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা আব্দুলপুর বাজারের ব্যবসায়ীদের ফুটবল উৎসব সাতকানিয়ার ইয়াসিনের সাগরে মৃত্যু নোয়াখালীতে তরুণীদের দিয়ে পর্নো ভিডিও তৈরি: স্বামী-স্ত্রী, দুই ছেলেসহ ৫ জন গ্রেপ্তার , ৪ তরুণী উদ্ধার। দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে বারইয়ারহাটে ‘আল আকসা সরিষা মিল’ উদ্বোধন নোয়াখালীতে ৯৭৯০ ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেপ্তার শ্রীমঙ্গলে ‘ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান’ : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা ও যুব সমাবেশ একটি সড়ক দুর্ঘটনা, সারা জীবনের কান্না: জীবনযুদ্ধে লড়ছেন যুবদল নেতা হাফিজুর রহমান কুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে আগ্রহ প্রকাশ করেছেন নাহিদ হাসান মিরসরাইয়ে চালু হলো চাইনিজ ভাষা শিক্ষা কোর্স ‘চাইনিজ হাতেখড়ি’ শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব আল হাসান গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট: স্বরাষ্ট্রমন্ত্রী ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন পীরগাছায় জমি নিয়ে বিরোধে গাছ ও বাঁশঝাড় কেটে ফেলার অভিযোগ লোহাগাড়ায় বিদ্যুতের ভয়াল স্পর্শে হেফজ ছাত্রের মৃত্যু দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট , কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার এক সুদীর্ঘ ইতিহাসের ধারক ও বাহক - এমপি জাহাঙ্গীর আলম ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান হলেন জয়পুরহাটের টুটুল

দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে বারইয়ারহাটে ‘আল আকসা সরিষা মিল’ উদ্বোধন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাটে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে উদ্বোধন করা হয়েছে ‘আল আকসা সরিষা মিল’। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বারইয়ারহাট পৌরসভার শান্তিরহাট সড়কের হোসেন মার্কেটে আনুষ্ঠানিকভাবে মিলটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আবু বক্কর সিদ্দিক জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হোসেন।

প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা জানান, স্থানীয়ভাবে সরিষা সংগ্রহ করে তা প্রক্রিয়াজাতের মাধ্যমে মানসম্মত সরিষার তেল উৎপাদনের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০২০ সালে ছাগলনাইয়ায় প্রথম কারখানা চালু হওয়ার পর থেকে সরিষা তেল উৎপাদনের কার্যক্রম চলে আসছে। দ্বিতীয় কারখানাটি বারইয়ারহাট পৌরসভার শান্তির হাট সড়কে চালু করা হয়েছে।

‘আল আকসা সরিষা মিল’-এর পরিচালক আবদুল কাদের কিরন বলেন, আমাদের পণ্য বিএসটিআই অনুমোদিত। ভেজালমুক্ত পণ্য, সুস্থ্যতার জন্য-এই শ্লোগানে 'আল আকসা সরিষা গোল্ড' নামে বড় পরিসরে বাজারজাতকরণের লক্ষ্যেই আমাদের দ্বিতীয় কারখানা চালু করা হয়েছে।

তিনি আরো বলেন, ভেজালমুক্ত ও মানসম্মত সরিষার তেল সরবরাহের মাধ্যমে ভোক্তাদের আস্থা অর্জন করাই আমাদের অন্যতম লক্ষ্য। আমরা বাজারের সেরা সরিষা দিয়ে কোল্ড প্রসেসের মাধ্যমে তেল উৎপাদন করে থাকি। একবার আমাদের তেলের স্বাদ নেওয়ার অনুরোধ করছি।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া ও মোনাজাতে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সফলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Tag
আরও খবর