উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ভরসার নাম: এ.এম.এম. নিয়াজ মাখদুম রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাদককাণ্ডে জড়িতরা যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না : এমপি বাবু আক্কেলপুরে তিন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী কেনেডি বিশ্ববাজারে রুপার দাম স্থিতিশীল থাকলেও কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়াম কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বায়েজিদ মিয়া ও মো. নাজমুল হাসান কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবু মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে সড়ক, বিস্মিত স্থানীয়রা ‎ জমি নিয়ে বিরোধ: চৌদ্দগ্রামে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ আল-হিদায়াহ একাডেমিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

আশাশুনির বুধহাটায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৩ শতাধিক রোগীর চিকিৎসা


 আশাশুনি উপজেলার বুধহাটায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি পড়া রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ আগস্ট) সকাল ৯ টায় বুধহাটা করিম সুপার মার্কেটে ক্যাম্পের উদ্বোধন করা হয়। 
বুধহাটা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, জজ কোর্টের এপিপি এড. শহিদুল ইসলামের সার্বিক সহযোগিতায় গ্রামীণ চক্ষু হাসপাতাল কদমতলা, সাতক্ষীরার আয়োজনে বিনামূল্যে চোখের দৃষ্টি ত্রুটি পরীক্ষা, চোখের প্রেসার পরীক্ষা, নেত্রনালীর পরীক্ষা এবং স্বল্প মূল্যে ঔষধ ও চশমা প্রদান করা হয়। সকাল ৯ টা হতে ২ টা পর্যন্ত ৩ শতাধিক রোগী চিকিৎসা সেবা প্রদান করা হয়। আগত রোগীদের মধ্যে বাছাইকৃত ৩০ জন ছানি রোগীদের হাসপাতালে নেওয়া হবে। এসব রোগীদের বিদেশী লেন্স দিয়ে ছানি অপারেশন, ১ মাসের ঔষধ, হাসপাতালে যাতয়াত, থাকা ও খাওয়া ফ্রিতে করা হবে। 
সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্যাম্পের শুভ উদ্বোধন করেন, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আঃ করিম ঢালী ও বীর মুক্তিযোদ্ধা আঃ গফুর সরদার। ক্যাম্প অর্গানাইজার এমডি আরাফাত হোসেনের ব্যবস্থাপনায় ডাঃ সুস্মিতা মন্ডল তন্বী (এমবিবিএস) এর নেতৃত্বে ডাঃ তপন কুমার মন্ডল, ডাঃ এমডি হোসেন আলী, নার্স মিতু, দিপারানী, রায়হান, খাদিজা আক্তারসহ ১২ জন চিকিৎসক ও নার্স ৯টি বুথে ক্যাম্প পরিচালনা করেন। 

Tag
আরও খবর