নোয়াখালীর সেনবাগে ইউনিয়ন বাড়ল,কাবিলপুর ভেঙে নতুন ১০ নম্বর ইয়ারপুর : উন্নয়নের দুয়ার আরও বিস্তৃত মিরসরাইয়ে IBIT পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রামের আয়োজনে ‘কারিগরি শিক্ষা: সমৃদ্ধ আগামীর চাবিকাঠি’ শীর্ষক সেমিনার মিরসরাইয়ে ইছাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণা, আহবায়ক ফজলুল করিম চৌধুরী; সদস্য সচিব এম. আরিফুল ইসলাম প্রধানমন্ত্রীকে ব্রিকস-দ্বিপক্ষীয় বৈঠকে আমন্ত্রণ ভারতের জাবিপ্রবিতে ম্যানেজমেন্ট বিভাগের নবীনদের বরণ জুলাই অভ্যুত্থান দমনে ৩ লাখ গুলি ব্যবহার ক্ষেতলালে নিজ অর্থায়নে গ্রামীণ রাস্তা সংস্কার, প্রশংসায় ভাসছেন যুবদল নেতা দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্যামনগরে আশি কেজি নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধব্বংস কুলিয়ারচরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আশাশুনিতে ৪৬ হাজার টাকার ভারতীয় শাড়ীসহ চোরাকারবারী আটক চুরি হওয়া মিনি ট্রাক নারায়ণগঞ্জ থেকে উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেপ্তার পটলের ১০ম মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ রামগঞ্জগামী আল-আরাফাহ বাসের সঙ্গে ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১০ ছাড়িয়েছে ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, দুপুরের মধ্যে হালকা বর্ষণের পূর্বাভাস সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের আজ সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের ১০ মৃত্যু বার্ষিকী বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন রাবির ইয়াসিন আরাফাত বিজয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

মিরসরাইয়ে IBIT পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রামের আয়োজনে ‘কারিগরি শিক্ষা: সমৃদ্ধ আগামীর চাবিকাঠি’ শীর্ষক সেমিনার

২০২৬ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মমুখী ক্যারিয়ার গঠনে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরতে চট্টগ্রামের মিরসরাইয়ের মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে ‌কারিগরি শিক্ষা: সমৃদ্ধ আগামীর চাবিকাঠি’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সেমিনারের আয়োজন করা হয় ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব টেকনোলজির আওতাধীন IBIT পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রাম। এতে কারিগরি শিক্ষার গুরুত্ব, বর্তমান ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ, দক্ষতা উন্নয়ন এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার মাধ্যমে ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।

সেমিনারে মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিন, ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব টেকনোলজি (IBIT) চট্টগ্রামের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. আলমগীর হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান রিমন বড়ুয়া এবং সিভিল টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান মো. মুনতাকিম হোসেন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বর্তমান বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়, বাস্তবমুখী দক্ষতা অর্জনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়ন ও শিল্পখাতে দক্ষ জনশক্তির চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ প্রেক্ষাপটে কারিগরি শিক্ষা শিক্ষার্থীদের হাতে-কলমে দক্ষতা অর্জনের পাশাপাশি দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তাঁরা আরও বলেন, এসএসসি পাসের পর শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে সচেতন ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নির্দিষ্ট প্রযুক্তি বিষয়ে দক্ষতা অর্জন করে কর্মজীবনে প্রবেশের পাশাপাশি উচ্চশিক্ষার সুযোগও গ্রহণ করতে পারে।

সেমিনারে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয় এবং কারিগরি শিক্ষায় ভর্তি ও ক্যারিয়ার গঠনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। শিক্ষার্থীদের মাঝে কারিগরি শিক্ষা সম্পর্কে ইতিবাচক ধারণা ও আগ্রহ সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিল। সেমিনারটি সঞ্চালনা করেন IBIT পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রামের শিক্ষক মো. মুনতাকিম হোসেন।

আয়োজকরা জানান, দেশের তরুণ প্রজন্মকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার অত্যন্ত জরুরি। এ লক্ষ্যেই IBIT পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রামের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে কারিগরি শিক্ষার গুরুত্ব ও সম্ভাবনা তুলে ধরতে এ ধরনের সচেতনতামূলক সেমিনার আয়োজন অব্যাহত থাকবে।


Tag
আরও খবর