চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ. আশাশুনতিে আনন্দঘন পরবিশে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ র্কাযক্রম উদ্বোধন কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ আটক ৩ গোয়ালন্দে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা শ্রীবরদীর সিংগারুনা ইউনিয়নে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্রীবরদীতে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি নোয়াখালীতে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কমিটি চূড়ান্ত, সন্ধ্যার দিকে বিদ্যুতের লোডশেডিং কমে আসবে: প্রতিমন্ত্রী লোহাগাড়ার প্রবাসী মৌলানা নাছির উদ্দীনের ইন্তেকাল পটুয়াখালীর গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ তরুণ গ্রেপ্তার নাগেশ্বরীতে ইউপি চেয়ারম্যানের অনুমতিতেই কাটা হলো শতবর্ষী গাছ, ইউএনও-বন কর্মকর্তা 'অজ্ঞাত' নন্দীগ্রামে নানা আয়োজনে দৈনিক করতোয়া সুবর্ণজয়ন্তী পালিত আশাশুনিতে ২০০ পরিবারের মাঝে রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক বিতরণ লাখাইয়ে ডাল ও পাতাসহ ৮ ফুট ২ ইঞ্চি লম্বা গাঁ*জার গাছ চাষের অপরাধে গ্রেফতার -০১। কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম" ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচার, প্রতিবাদে সোচ্চার ছাত্র সমাজ ঝিনাইগাতীতে নিখোঁজের আট দিন পর ধান ব্যবসায়ী বিল্লালের অর্ধগলিত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুব সেমিনার

কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম"



আচ্ছা, সুখ কোথায় বিকোয়?

সন্ধান দিও আমায় একটু,

আমি হৃদয়ের টুকরো দিয়ে

কিনে নেবো কিছুটা...।


হাটে বাজারে গিয়ে জিজ্ঞাসু আমি,

শোনো সবে হে, এ শহরের বিক্রেতারা

সুখ কি বিকোও তোমরা?

আমার কাছে কড়ি নেই,

নেই কোনো রাজকীয় অহংকার।

খুব সাবধানে অন্তরাল থেকে

এক টুকরো জরাজীর্ণ হৃদয় তুলে এনেছি,

বলো তো, এর বিনিময়ে কতটা সুখ ক্রয় করা যায়?


এ শহরের বিক্রেতারা হেসে বলল,

দাও তো বাপু দেখি, তোমার রক্তঝরা হৃদয়খানি!

এর বিনিময়ে দিতে পারি এক শিশি হাসি...।


সবটুকুই করলাম আমি সমর্পণ

কিন্তুু শিশির মুখ খুলতেই দেখি

সেখানে রয়েছে শূন্যতা আর কালো ধোঁয়া!

আমার কাছে সে সুখ বিকোয়নি,

দেখলাম বিকিয়ে গেল আমার অস্তিত্ব...।


আচ্ছা এ শহরে কি সুখ নেই?

নেই কি অনুভূতিরা?

হৃদয়ের বিনিময়ে কি শুধু রয়ে যায় মরীচিকা?


আমাকে বলো হে কোথায় সুখ বিকোয়?

কিনে নিতে পারি আমি কিছুটা যা আছে

হৃদয়ের মলিন অংশ দিয়ে দেব সবই,

শুধু একটু সুখের লাগি.....।

Tag
আরও খবর