চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ. আশাশুনতিে আনন্দঘন পরবিশে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ র্কাযক্রম উদ্বোধন কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ আটক ৩ গোয়ালন্দে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা শ্রীবরদীর সিংগারুনা ইউনিয়নে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্রীবরদীতে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি নোয়াখালীতে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কমিটি চূড়ান্ত, সন্ধ্যার দিকে বিদ্যুতের লোডশেডিং কমে আসবে: প্রতিমন্ত্রী লোহাগাড়ার প্রবাসী মৌলানা নাছির উদ্দীনের ইন্তেকাল পটুয়াখালীর গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ তরুণ গ্রেপ্তার নাগেশ্বরীতে ইউপি চেয়ারম্যানের অনুমতিতেই কাটা হলো শতবর্ষী গাছ, ইউএনও-বন কর্মকর্তা 'অজ্ঞাত' নন্দীগ্রামে নানা আয়োজনে দৈনিক করতোয়া সুবর্ণজয়ন্তী পালিত আশাশুনিতে ২০০ পরিবারের মাঝে রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক বিতরণ লাখাইয়ে ডাল ও পাতাসহ ৮ ফুট ২ ইঞ্চি লম্বা গাঁ*জার গাছ চাষের অপরাধে গ্রেফতার -০১। কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম" ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচার, প্রতিবাদে সোচ্চার ছাত্র সমাজ ঝিনাইগাতীতে নিখোঁজের আট দিন পর ধান ব্যবসায়ী বিল্লালের অর্ধগলিত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুব সেমিনার

আশাশুনিতে ২০০ পরিবারের মাঝে রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক বিতরণ


 আশাশুনিতে সুপেয় পানি সমস্যা নিরসন কল্পে উত্তরণের উদ্যোগে ২০০ পরিবারের মাঝে রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক বিতরণ করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) বেলা ১১.৩০ টায় উপজেলার হাড়িভাংগা বাজারে ট্যাংক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওয়াটার এইড এর সহযোগিতায় উত্তরণের আয়োজনে ওয়াটার জাস্টিস ফান্ড (WJF) প্রকল্পের আওতায় আযোজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ট্যাংক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফাসার শ্যমানন্দ কুন্ডু। WJF প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রকল্প ব্স্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, আশাশুনি সদর বাজার কমিটির সভাপতি জাকির হোসেন প্রিন্স, প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারী আসলাম লিংকন। উপকারভোগিদের মধ্যে বক্তব্য রাখেন, সংগ্রাম নারী উন্নয়ন দল সভানেত্রী শিউলি সরকার ও সৌহার্দ্য নারী উন্নয়ন দল সভানেত্রী সুপ্রিয়া মন্ডল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রহিমা খাতুন ও গীতা থেকে পাঠ করেন সেবানী মন্ডল।
প্রধান অতিথি ইউএনও শ্যামানন্দ কুন্ডু তাঁর বক্তব্যে বলেন, উপকূলবর্তী জেলার পানিতে স্যালাইনিটি বেশী, এখানে সুপেয় পানি সংকট। সুপেয় পানি পান করা সকলের জন্য জরুরী। উত্তরণ সুপেয় পানি নিশ্চিতে পানির ট্যাংক বিতরণ করছে। প্রতিকূলতার সাথে লড়াই করে এই এলাকার মানুষ জীবন যাপন করছে। উত্তরণ আন্তরিকতার সাথে পানি সংকট রোধে কাজ করছে। তাদের এই ক্ষুদ্র অথচ মহৎ উদ্যোগ ১০০ পরিবারকে সুপেয় পানির ব্যবস্থা করবে। তিনি সুফলভোগিদের উদ্দেশ্যে বলেন, নিয়ম কানুন ও ব্যবহার বিধি মেনে আপনারা পানি সংরক্ষণ ও ব্যবহার করবেন। সংরক্ষণের অভাবে কিন্তু প্রকল্পের সুফল পাওয়া বন্ধ হবে। সঠিক ব্যবহার না করলে সুপেয় পানি পাবেননা আবার সংরক্ষণের অভাবে পানি ব্যবস্থাপনা বিকল হয়ে যেতে পারে।
প্রকল্পের কোঅর্ডিনেটর মনিরুজ্জামান বলেন, ১৯৮৫ সাল থেকে উত্তরণ কাজ করে আসছে। খাস জমি ভূমিহীনরা পায় সে ব্যাপারে আমরা ভূমিহীনদের সচেতন ও সহায়তা করে থাকি। সাতক্ষীরায় ভূমিহীনদের একটি সঠিক তালিকা প্রস্তুতে জেলা ও উপজেলা প্রশাসন কাজ করেছিল, আমরা সহায়তা করে ছিলাম। প্রকৃত ভূমিহীনদের তালিকা ছাপানো আকারে প্রশাসনের কাছে সংরক্ষিত আছে। ক্লাইমেট ইস্যু নিয়ে উত্তরণ কাজ করছে, হেলথ ও ডিজাস্টার নিয়েও কাজ করছি। আমরা দরিদ্র মানুষের পাশে থেকে উপকারের চেষ্টা করে থাকি। সবশেষে ১০০ পরিবারের হাতে একটি করে ২০০০ লিঃ পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ উদ্বোধন করা হয়। ট্যাংক এর সাথে প্রয়োজনীয় ফিটিংস সামগ্রী দেওয়া হয়। 
Tag
আরও খবর


deshchitro-6a7dc75989b16-130826073209.webp
কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ আটক ৩

৪ ঘন্টা ৩৮ মিনিট আগে