শেরপুরের শ্রীবরদী উপজেলায় কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির সহযোগিতায় ও স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১২ আগষ্ট বুধবার এ প্রশিক্ষণ প্রদান করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। প্রশিক্ষণে ভার্মি কম্পোস্ট সার উৎপাদনের আধুনিক পদ্ধতি, সংরক্ষণ, সঠিক ব্যবহার এবং জৈব কৃষিতে এর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। কারিগরি ও মাঠপর্যায়ে সহযোগিতা করেন কারিতাস বাংলাদেশ সীডস কর্মসূচির মাঠ তিলোত্তমা রিছিল। পরিবেশবান্ধব আধুনিক প্রযুক্তির ব্যবহার, রাসায়নিক সারের ব্যবহার হ্রাস এবং গ্রামীণ জনগোষ্ঠীর জন্য আয়বর্ধক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ভার্মি কম্পোস্ট উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। এ প্রশিক্ষণে সিংগাবরুনা ইউনিয়নের ভার্মি কম্পোস্ট উদ্যোক্তা হতে আগ্রহী ২০ জন এসআরজির সদস্য অংশগ্রহণ করেন।
৩ ঘন্টা ৪১ মিনিট আগে
৪ ঘন্টা ১৯ মিনিট আগে
৫ ঘন্টা ৯ মিনিট আগে
৫ ঘন্টা ৪৫ মিনিট আগে
৭ ঘন্টা ২৪ মিনিট আগে
৭ ঘন্টা ৪৮ মিনিট আগে
৮ ঘন্টা ৫৭ মিনিট আগে