দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

সুন্দরবন উপকূলে বাঘ বিধবা পরিবার পেল ছাগল

পশ্চিম সুন্দরবন উপকূলে বাঘ বিধবা পরিবার পেল দুটি করে ছাগল

শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সুন্দরবনে বাঘের আক্রমণে স্বামী হারিয়ে যারা সংকটে দিন কাটাচ্ছেন এমন ৩১ টি বাঘ বিধবা পরিবার পেল দুটি করে ছাগল।  

বৃহস্পতিবার(১৩ আগষ্ট) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন দ্বীপ ইউনিয়ন গাবুরায় স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ফর বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ৩১টি পরিবারের মাঝে প্রত্যেককে দুটি করে ছাগল বিনা মূল্যে প্রদান করা হয়। উপকারভোগী পরিবারগুলি উপজেলার গাবুরা, বুড়িগোয়ালিনী ইউনিয়ন ও খুলনার কয়রা উপজেলার বাসিন্দা।  আয়োজক প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, ছাগল পালনের মাধ্যমে এসকল পরিবারের আয় বাড়ানো এবং তাদেরকে স্বাবলম্বী করাই মূল্য উদ্দেশ্য। 

গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাছুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক মহাসিন উল হাকিম, গাবুরা ইউপি সদস্য ফরিদা খাতুন, জি এম মুনজুর হোসেন, ইয়ুথ ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা আরিফুর রহমান প্রমুখ।  

ছাগল প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন সুন্দরবন উপকূলের মানুষের জীবন সংগ্রাম কঠিন।  বাঘের আক্রমণে নারীরা শুধু স্বামী হারাননি, হারিয়েছেন পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি।  তাঁদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব।  বক্তারা আরও বলেন, বাঘ বিধবা পরিবার গুলোর জীবন মান উন্নয়নে দীর্ঘমেয়াদি ও টেকসই উদ্যোগ গ্রহণ প্রয়োজন।  

ছাগল প্রাপ্তিতে পরিবারের সদস্যরা বলেন এই সহায়তার সঠিক ব্যবহার নিশ্চিত করে পরিবারের আয় বৃদ্ধিতে চেষ্টা চালিয়ে যাব।  

ছবি- পশ্চিম সুন্দরবন উপকূলে বাঘ বিধবা পরিবার পেল দুটি করে ছাগল।  


  

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

২ ঘন্টা ৩ মিনিট আগে