নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক বিশেষ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার স্থানীয় বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজার সভাপতিত্বে এবং সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ।
সভায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক মো. শফিকুল ইসলাম বেবু, যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক মো. হাসিবুর রহমান হাসিব, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আবুল কাশেম সরকার এবং ড্যাব-এর যুগ্ম-মহাসচিব ডাঃ মো. ইউনুছ আলী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে দলের শক্তি বৃদ্ধি এবং রাজপথের যেকোনো আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
৩ ঘন্টা ০ মিনিট আগে
৩ ঘন্টা ৩০ মিনিট আগে
৪ ঘন্টা ১ মিনিট আগে
৫ ঘন্টা ১৫ মিনিট আগে
৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
৬ ঘন্টা ৪৪ মিনিট আগে