জয়পুরহাটে নানা আয়োজনে মৎস্য পক্ষের উদ্বোধন পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নতুন কমিটি ঘোষণা আক্কেলপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে গভীর রাতে দুই দোকানে আগুন, পুড়ে ছাই মালামাল এক দশকে তিন হাজারের বেশি তালের আঁটি রোপণ, সবুজ সড়ক গড়ার উদ্যোগ দুর্বারের ইসলামপুরে যমুনা নদীতে একজনকে পিটিয়ে হত্যা, আহত ২ মাকে জবাই করে হত্যা, ছেলে-শাশুড়ি গ্রেপ্তার পলাশে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উলিপুরে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ঝিনাইগাতীতে আদিবাসী যুবকদের জীবন গঠন ও নেতৃত্ব বিকাশে যুব সেমিনার "দারুল আরকাম দাখিল মাদরাসা" কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে" নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে বৃহস্পতিবারে নতুন ব্রিজে দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের ‘ভাড়া-ভোগান্তি’ বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ গ্রেপ্তার ৫ জন জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে নির্যাতন, নিহত ১ পবিপ্রবিতে ইংলিশ, ক্যারিয়ার ও স্টাডি অ্যাব্রড বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎সুন্দরবনে হরিণ শিকারের মহোৎসব: ৪৫ কেজি মাংসসহ আটক ২ পাচারকারী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

এক দশকে তিন হাজারের বেশি তালের আঁটি রোপণ, সবুজ সড়ক গড়ার উদ্যোগ দুর্বারের

একসময় গ্রামবাংলার সড়কের দুই পাশে সারি সারি তালগাছ ছিল চিরচেনা দৃশ্য। বর্ষায় পাখিদের আশ্রয়, গ্রীষ্মে পথচারীদের ছায়া আর ঝড়-বৃষ্টিতে প্রাকৃতিক সুরক্ষা—গ্রামীণ জীবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে ছিল তালগাছ। সময়ের সঙ্গে সেই দৃশ্য অনেকটাই হারিয়ে গেছে। হারিয়ে যাওয়া সেই সবুজ ঐতিহ্য ফিরিয়ে আনতে গত এক দশক ধরে নিরবে কাজ করে যাচ্ছে মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার প্রগতি সংগঠন।

সংগঠনের সদস্যরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং গ্রামীণ সড়ককে সবুজায়নের আওতায় আনতে সংগঠনটি ২০১৫ সাল থেকে বিভিন্ন সড়ক ও খোলা জায়গায় তালবীজ ও চারা রোপণ করে আসছে। এ পর্যন্ত সংগঠনের উদ্যোগে বিভিন্ন সময়ে তিন হাজারেরও বেশি তালের আঁটি ও চারা রোপণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ১৫ আগস্ট সংগঠনের উদ্যোগে মিরসরাইয়ের তিনঘরিয়াটোলা–মুরাদপুর সড়কের বিভিন্ন স্থানে প্রায় এক হাজার ২০০ তালের আঁটি ও চারা রোপণ করা হয়। দিনব্যাপী এ কর্মসূচিতে সংগঠনের স্বেচ্ছাসেবীরা অংশ নেন। কর্মসূচির উদ্বোধন করেন বাহার চৌধুরী নুরিয়া দাখিল মাদরাসার সভাপতি ছালামত উল্যাহ মাস্টার। এসময় উপস্থিত ছিলেন হাশিমনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাশেদুল আলম আরিফ, পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলামসহ দুর্বারের শুভাকাঙ্ক্ষী শাহাদাত হোসেন এবং পরিবেশ বন্ধু ইয়াসির আরফাত।

জানা যায়, দুর্বার প্রগতি সংগঠনের তালবীজ রোপণ কর্মসূচির শুরু হয় ২০১৫ সালে। ওই বছর তৎকালীন ইউনিয়ন কৃষি কর্মকর্তা তপন দাসের উপস্থিতিতে সংগঠনের কার্যালয়-সংলগ্ন এলাকায় প্রথম ১০০টি তালের আঁটি রোপণ করা হয়। এরপর ২০১৮ সালে মলিয়াইশ স্কুল সড়ক ও ডোমখালী-বিষুমিয়া সড়কে আট শতাধিক তালের আঁটি রোপণ করা হয়।২০২২ সালে আরও বড় পরিসরে মিঠানালা ও মঘাদিয়া ইউনিয়নের মিরসরাই–গোভনীয়া সড়ক, বিষুমিয়া সড়ক, তাকিয়া সড়ক এবং পূর্ব মলিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কে এক হাজারের বেশি তালের আঁটি রোপণ করেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। সর্বশেষ ১৫ আগস্টের কর্মসূচিতে আরও প্রায় এক হাজার ২০০ তালের আঁটি ও চারা রোপণ করা হয়। আগের বছরগুলোতে রোপণ করা অনেক তালগাছ এখন বড় হয়ে উঠেছে। বিশেষ করে ২০১৮ ও ২০২২ সালের কর্মসূচিতে লাগানো গাছগুলো বর্তমানে সড়কের পাশে দৃশ্যমান হয়ে পথচারীদের নজর কাড়ছে। এসব গাছ বেড়ে ওঠার দৃশ্য নতুন করে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসাহ তৈরি করেছে।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, তালগাছ গ্রামীণ জীববৈচিত্র্য সংরক্ষণ, পাখির আবাসস্থল সৃষ্টি, মাটি ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দীর্ঘমেয়াদে জলবায়ু সহনশীল পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শুধু বর্ষাকেন্দ্রিক কর্মসূচি নয়, ভবিষ্যতেও মিরসরাইয়ের বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও খোলা জায়গায় তালের আঁটি ও চারা রোপণ এবং পরিচর্যার কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

দুর্বার প্রগতি সংগঠনের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ বলেন, আজ লাগানো একটি তালের আঁটি আগামী প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ ও সবুজের বিনিয়োগ। পরিবেশ রক্ষার এই উদ্যোগ শুধু একটি সংগঠনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সবাইকে এগিয়ে আসতে হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক আলী হায়দার চৌধুরী বলেন, শুধু গাছ লাগানোই আমাদের লক্ষ্য নয়, প্রতিটি চারা বড় হওয়া পর্যন্ত পরিচর্যা নিশ্চিত করাও আমাদের অঙ্গীকার। পরিবেশ রক্ষায় ধারাবাহিকভাবে এ কার্যক্রম চলবে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রিপন কুমার দাশ, সাবেক সিনিয়র সহ-সভাপতি জাফর ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ, সাবেক পাঠাগার সম্পাদক রাকিব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন জিহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতেখার উদ্দিন, দপ্তর সম্পাদক মেজবাহ উদ্দীন, ক্রীড়া সম্পাদক শাহ্ ইফরাত চৌধুরী, অনিক ভৌমিক এবং সমাজকল্যাণ উপ-পরিষদের আহ্বায়ক আশরাফ হোসেন। এ ছাড়া স্বেচ্ছাসেবক হিসেবে আবু সাঈদ, সাজেদুল ইসলাম সজিব, আব্দুল আজিজ সাইমুনসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবী কর্মসূচিতে অংশ নেন।

Tag
আরও খবর