দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শ্যামনগরে মৎস্য পক্ষে মৎস্য পদক পেল চার ব্যক্তি

শ্যামনগরে মৎস্য পক্ষে মৎস্য পদক পেল চার ব্যক্তি

শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ ‍" রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় রোববার(১৬ আগষ্ট) উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে।  

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনাসভা, পোনামাছ অবমুক্তকরণ, উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

র‌্যালী শেষে উপজেলা পরিষদ পুকুরে রুই জাতীয় মাছের পোনা ২০কেজি অবমুক্ত করা হয়।  এর পর উপজেলা পরিষদ হল রুমে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ তৌহিদ হাসান। 

মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলার শ্রেষ্ঠ চার মৎস্য চাষিকে চারটি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।  পুরস্কারপ্রাপ্তরা হলেন বাগদা চিংড়ী চাষ ও উৎপাদনে সফল চাষি পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান মোঃ আমজাদুল ইসলাম, কার্প মিশ্র মাছ চাষ ও উৎপাদনে ঈশ্বরীপুর গ্রামের রিজভী আহম্মেদ, রুই জাতীয় মাছ উৎপাদনে ভূরুলিয়া গ্রামের মোঃ নজরুল ইসলাম ও নদীতে খাঁচায় মাছ উৎপাদনে শ্রেষ্ঠ দল বিশ্বজীত সরদার ও উৎপাদনকারী দল।  

মৎস্য পক্ষের উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক সোলায়মান কবীর, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, শ্যামনগর থানার সেকেন্ড অফিসার বিপ্লব হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ আমজাদুল ইসলাম, মৎস্য চাষী ফিরোজ হোসেন, বুড়িগোয়লিনী নৌ থানা পুলিশ প্রমুখ।

আলোচনাসভায় বক্তারা বলেন মাছ আমাদের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস।  এদেশের মানুষের খাদ্য,পুষ্টি,কর্মসংস্থান ও অর্থনীতিতে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

জানা যায় মৎস্য পক্ষ উপলক্ষে অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে প্রামাণ্য চিত্র প্রদর্শন, শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, মৎস্য সম্পদ সংরক্ষণে মতবিনিময়সভা প্রমুখ।  


ছবি- শ্যামনগরে মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করছেন ইউএনও শামসুজ্জাহান কনক।  



Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

২ ঘন্টা ৩ মিনিট আগে