আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ভরসার নাম: এ.এম.এম. নিয়াজ মাখদুম রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাদককাণ্ডে জড়িতরা যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না : এমপি বাবু আক্কেলপুরে তিন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী কেনেডি বিশ্ববাজারে রুপার দাম স্থিতিশীল থাকলেও কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়াম কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বায়েজিদ মিয়া ও মো. নাজমুল হাসান কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবু মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে সড়ক, বিস্মিত স্থানীয়রা ‎ জমি নিয়ে বিরোধ: চৌদ্দগ্রামে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ আল-হিদায়াহ একাডেমিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম রাজশাহীতে পূজামন্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান

ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড

জামালপুরের ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। 


রোববার (১৬ আগষ্ট) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মো. জুবায়ের ওই দণ্ডাদেশ দেন। 


দণ্ডপ্রাপ্তরা হলো—উপজেলার পলবান্ধা ইউনিয়নের বাটিকামারী এলাকার মৃত রমজান আলী হাজির ছেলে এনামুল হক (৩৭), একই এলাকার আব্দুল মজিদের ছেলে আদর আলী (৩২) এবং পৌর শহরের ফকিরপাড়া এলাকার পতু শাহ ফকির ছেলে রিপন শাহকে (১৯)।


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে মাদক সেবনের প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে বাটিকামারী এবং বেপারীপাড়া এলাকায় অভিযান করেন জামালপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন। এসময় মাদক সেবনের সরঞ্জামসহ ওই তিন ব্যক্তিকে হাতে-নাতে আটক করেন সংশ্লিষ্টরা। 


পরে ভ্রাম্যমাণ আদালতে এনামুল হক এবং আদর আলীকে ছয় মাসের এবং রিপন শাহকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া প্রত্যেককে ৫০ টাকা হারে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।


ইউএনও শাহ্ মো. জুবায়ের বলেন, ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া  মাদকসেবন প্রতিরোধে এবং জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে। মাদককাণ্ডে জড়িতদের  কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। 

আরও খবর