"রৃপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে উদ্ধোধনী অনুষ্ঠান, র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাছুম খানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা, উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিকদার শাহ আলম, পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরিফ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার আমির হাদিউজ্জামান, মৎস্য চাষি মো. ইলিয়াস হোসেন প্রমুখ।
এছাড়াও উপজেলা প্রকল্প কর্মকর্তা আলী আকবর, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রীতম দাস, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুশান্ত কুমার মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ কুমার বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মৎস্যচাষি, মৎস্যজীবী ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মৎস্যজীবী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, মৎস্যচাষি ও সাংবাদিক বৃন্দ অংশ নেন।
স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাছুম খান।
আলোচনা শেষে পুরস্কার বিতরণ ও লোহাগড়া থানা পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
১ ঘন্টা ৪২ মিনিট আগে
২ ঘন্টা ১০ মিনিট আগে
২ ঘন্টা ১৪ মিনিট আগে
২ ঘন্টা ৩২ মিনিট আগে
২ ঘন্টা ৩৭ মিনিট আগে
২ ঘন্টা ৪২ মিনিট আগে
২ ঘন্টা ৫০ মিনিট আগে
৩ ঘন্টা ৪ মিনিট আগে