‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে রংপুরের পীরগাছায় জাতীয় মৎস্য পক্ষ উদ্যাপন শুরু হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য পক্ষের বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়। আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি, পুকুরে পোনামাছ অবমুক্তকরণ, সাঁতার প্রতিযোগিতা, মাথায় সাবান ক্ষয় প্রতিযোগিতা ও সবার জন্য উন্মুক্ত হাঁড়ি ভাঙা খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন, উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন শিমুল, সিনিয়র সাংবাদিক তোজাম্মেল হক মুন্সী, মৎস্যচাষি আব্দুল মতিন সরকার ও উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক রবিউল ইসলাম।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে শ্রেষ্ঠ মৎস্যচাষিদের মধ্যে সনদ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলাশয় সংরক্ষণেও সবাইকে এগিয়ে আসতে হবে।
১ ঘন্টা ০ মিনিট আগে
১ ঘন্টা ২৫ মিনিট আগে
১৬ ঘন্টা ২৫ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ১২ মিনিট আগে
৪ দিন ২২ মিনিট আগে
৪ দিন ১৬ ঘন্টা ৩৫ মিনিট আগে