দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

যশোরের শার্শার বাগআঁচড়ায় এসএসসি’র জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

যশোরের শার্শার বাগআঁচড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের জমকালো সংবর্ধনা প্রদান করা হয়েছে। ​ সোমবার (১৭ আগস্ট) বেলা ১২টায় বাগআঁচড়া ডাঃ আফিল উদ্দীন ডিগ্রি কলেজ মিলনায়তনে কলেজ শাখার উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অদম্য মেধাবীদের এই সাফল্যে পুরো মিলনায়তনজুড়ে আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে। ​ বাগআঁচড়া ডাঃ আফিল উদ্দীন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মাহামুদ আলম। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল আহাদ ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হানিফার রহমান। ​ প্রধান অতিথির বক্তব্যে ড. মাহামুদ আলম বলেন,আজকের এই অর্জন কেবল তোমাদের একার নয়; এর পেছনে রয়েছে শিক্ষক ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রম। জিপিএ-৫ পাওয়া সফলতার শেষ ধাপ নয়, বরং এক নতুন অধ্যায়ের সূচনা মাত্র। আগামী দিনে সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। মেধার পাশাপাশি চরিত্র গঠনে মনোযোগী হতে হবে, যেন তোমরা সমাজ ও রাষ্ট্রের কল্যাণে সর্বোচ্চ অবদান রাখতে পারো।এসময় তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতের জন্য দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। ​ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফাতেমা সুলতানা মুক্তি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,আমরা পারফর্ম করবো, কিন্তু কখনো অহংকারী হবো না। আমাদের পতন শুরু হয় ঠিক তখনই, যখন আমরা চিন্তা করি 'আমিই সেরা'। এই অহংকার মনে আসতে দেওয়া যাবে না। পরিশ্রম ও চেষ্টা সবসময় অব্যাহত রাখতে হবে। নিজের প্রতি বিশ্বাস রেখে ধাপে ধাপে আমাদের এগিয়ে যেতে হবে এবং বড় স্বপ্ন দেখতে হবে। সফলতার জন্য আত্মবিশ্বাস সবচেয়ে বড় শক্তি। ​ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের সহকারী অধ্যাপক ​ডাঃ নাসিম জামান রিফাত, সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজের সহকারী রেজিস্ট্রার (সার্জারী) ডাঃ আসাদুজ্জামান ও মহেশপুর সরকারী ডিগ্রি কলেজের প্রভাষক (হিসাব বিজ্ঞান) আবু রায়হান। ​ এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্য ও ভবিষ্যৎ পথচলা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বাগআঁচড়া ডাঃ আফিল উদ্দীন ডিগ্রি কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য তাজউদ্দীন আহম্মেদ, বিদ্যুৎসাহী সদস্য আসাদুজ্জামান মিঠু, শহিদুল ইসলাম, চালিতাবাড়ীয়া আরডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কায়ুম, চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানিমা আক্তার, নায়ড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার, বাগআঁচড়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক শাহানারা খাতুন এবং জামতলা ডিএসটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম। ​ অনুষ্ঠানের সমাপনী পর্বে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিরা। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা এবং আগামীতে আরও ভালো ফলাফলের অনুপ্রেরণা জানিয়ে উৎসবমুখর এই আয়োজনের সমাপ্তি ঘটে।
আরও খবর