লাখাইয়ে ৫ মামলার মাদক কারবারিকে ১ বছরের সশ্রম কারাদণ্ডে গ্রেফতার।
লাখাইয়ে ৫ মামলার মাদক কারবারিকে ১ বছরের সশ্রম কারাদণ্ডে গ্রেফতার।
লাখাই থানা পুলিশের একটি চৌকস টিম মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫ মামলার মাদক ব্যবসায়ী মাহফুজ মিয়া(৪৬) গ্রেপ্তার করেছে।
সোমবার (১৭ই আগষ্ট) রাত ৯.০০ টায়
লাখাই থানার সুযোগ্য অফিসার ইনচার্জ ওসি মোঃ শরীফ আহমেদ এর নেতৃত্বে এএসআই / ওয়াসিম, এএসআই / খায়রুল সঙ্গীয় ফোর্স সহ ৪নং বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামের মৃত ঠান্ডা মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মাহফুজ মিয়াকে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
লাখাই থাণার মামলা নং ৭ তাং ২১/০১/২০২১ ধারা- মা*দকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর ১০(ক)/৪১ মামলায় বিজ্ঞ আদালত বিচার প্রক্রিয়া শেষে এক (০১) বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০০০/- টাকা জরিমানা করেছেন এবং অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
এবং মা*দক কারবারি মাহফুজ মিয়া পাঁচটা (০৫) মা*দককের মামলায় তিনি ধাপে ধাপে কারাবাস করেছেন। এখন তিনি এক ( ০১) বছরের সশ্রম কারাদণ্ড পেয়েছেন।
সুত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মাহফুজ মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় প্রত্যক্ষভাবে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ শরীফ আহমদ আসামীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলমান,এবং গ্রেফতারকৃত আসামী মাহফুজ মিয়াকে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালত সোপর্দ করা হয়েছে।