শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আহমদনগর এলাকায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় অভিযোগের ভিত্তিতে পুলিশ ফোর্সসহ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত প্রায় ৫০০ মিটার পাইপ ও একটি ড্রেজার মেশিন অকেজো করে দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আহমদনগর এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ঘটনাস্থলে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ পাওয়া যায়। পরে সেগুলো অকেজো করে দেওয়া হয়। তবে অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে কাউকে আটক বা শাস্তির আওতায় আনা সম্ভব হয়নি। অভিযান পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক। এ সময় পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১ ঘন্টা ৩৫ মিনিট আগে
১ ঘন্টা ৩৭ মিনিট আগে
২ ঘন্টা ৪ মিনিট আগে
৪ ঘন্টা ২ মিনিট আগে
৯ ঘন্টা ৪৬ মিনিট আগে