দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শার্শায় ১ ঘন্টার মধ্যে শিশু ধর্ষণকারী পুলিশের জালে আটক

যশোরের শার্শায় ৩য় শ্রেণিতে পড়ুয়া ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোকছেদ আলী(৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ২ টার টার দিকে ভুক্তভোগী পরিবার থেকে মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রায় এক ঘণ্টার মধ্যে তাকে আটক করা হয়। আটক মকছেদ আলী উপজেলার কায়বা ইউনিয়নের মহিষা মোল্লাপাড়া গ্রামের মৃত কোরবান আলী মোড়লের ছেলে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু মহিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত মকছেদ আলী তাদের প্রতিবেশী শিশুটি তাকে চাচা বলে ডাকত। গত ১২ আগস্ট বিকেলে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পর শিশুটি খেলতে যায়। এ সময় অভিযুক্ত মোকছেদ তাকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের একটি ঘেরের পাড়ে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ভয় দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।পরে শিশুটিকে ২০ টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। ঘটনার পর ভয়ে শিশুটি প্রথমে বিষয়টি কাউকে জানায়নি। পরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশী এক নারীর কাছে ঘটনার কথা জানায়। বিষয়টি শিশুটির বাবার কাছে পৌঁছালে তিনি মেয়ের কাছ থেকে বিস্তারিত শুনে শার্শা থানায় এজাহার দায়ের করলে পুলিশ আসামীকে আটক করেন। শার্শা থানার অফিসার্স ইনচার্জ(ওসি) শামিনুর ইসলাম জানান, আটক আসামিকে বিজ্ঞ আদালতে সোর্পদ হয়েছে।
আরও খবর