দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার অভিযোগে তিন জেলে আটক

বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার অভিযোগে তিন জেলে আটক

শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ পশ্চিম সুন্দরবনে সাতক্ষীরারেঞ্জে বন্ধ মৌসুমে সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার অভিযোগে কলাগাছিয়া এলাকা থেকে একটি নৌকা, সাদা মাছ, ফাঁসজাল ও অন্যান্য মালামালসহ তিন জেলেকে আটক করেছে বনবিভাগের কর্মকর্তাবৃন্দ।  

বুধবার (১৯ আগষ্ট) রাতে সাতক্ষীরারেঞ্জের বিশেষ টিমের অভিযানে কলাগাছিয়া টহল ফাঁড়ির কলাগাছিয়া নদীর বাদুর ঝুলির মুখ থেকে তাদেরকে আটক করা হয়।  

আটককৃত জেলেরা হলেন খুলনা জেলার কয়রা উপজেলার মোঃ রমজান ঢালীর ছেলে মোঃ আবুল কাশেম(৪৫), মৃত রফিকুল সরদারের ছেলে মোঃ মামুন সরদার(৩৫) ও মৃত আবুল হোসেন সরদারের ছেলে মোঃ ইসরাফিল সরদার(৪৬)।  

বনবিভাগের অফিস সুত্রে জানা যায়, বিশেষ টিম অভিযান পরিচালনাকালে ১টি ডিঙ্গি নৌকাসহ  তিন জন জেলেকে আটক করে এবং এ সময় তাদের কাছ থেকে সাদা মাছ আনুমানিক ৯৫ কেজি, বন্যপ্রাণি(সংরক্ষণ ও নিরাপত্তা)আইনে সংরক্ষিত শাপলাপাতা মাছ ১টি, কলজাল ১টি(৫০ মিটার+৬০ মিটার), ফাঁস জাল ১টি(৩০মিটার+৫মিটার), পানির ড্রাম ৪টি,দাঁড় ৩টি, রশি ১৫০ মিটার, ব্যারেল ১টি, সোলার প্লেট ১টি (২০ওয়াট) ও দা ২টি জব্দ করা হয়।  

বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা এরফান উদ্দীন বলেন সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞাকালিন সময়ে অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার অভিযোগে ১টি ডিঙ্গি নৌকা সহ ৩জন জেলেকে আটক করা হয়েছে। এবং এ সময় তাদের নৌকা থেকে সাদা মাছ ও অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে।  

ছবি- পশ্চিম সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে আটককৃত তিন জেলে।  



Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

২ ঘন্টা ৪ মিনিট আগে