মিরসরাইয়ে প্রিমিয়ার সিমেন্টের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার অভিযোগে তিন জেলে আটক নোয়াখালীর সেনবাগে রাত ৮টার পর দোকান খোলা, জরিমানা ২ হাজার টাকা কলকাতায় হোটেলে আগুন সাংবাদিকসহ একই পরিবারের চারজনের মৃত্যু আশাশুনিতে জন্মাষ্টমী উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লাখাইয়ে "গাছ লাগান,পরিবেশ বাচাঁন" এ স্লোগানকে সামনে রেখে বৃক্ষ রোপন কর্মসূচী। সাতক্ষীরার শ্রেষ্ঠ ওসি সাফিউল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানাতে থানায় হাজির নববইউদ্ধ নারী *কক্সবাজারে র‌্যাবের চেকপোস্টে নারী আটক; উদ্ধার ১০ হাজার পিস ইয়াবা* ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট তৈরির বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শায় ১ ঘন্টার মধ্যে শিশু ধর্ষণকারী পুলিশের জালে আটক ‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব লাইসেন্স ছাড়াই ক্লিনিকে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা কলকাতায় নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল স্বামীর শেষযাত্রায় ১২ ঘণ্টার মুক্তির অনুমতি মিলল দীপু মনির ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিনসহ ৫০০ মিটার পাইপ অকেজো মোহাম্মদীয়া ফুড এন্ড হাউজিং এর চেয়ারম্যান মনির হোসেন বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ চেক প্রতারণা মামলায় মানামী লঞ্চ মালিক সালামের ১ বছরের কারাদন্ড ও ৬ কোটি টাকা অর্থদন্ড রোহিঙ্গা স্বামীর কোদালের আঘাতে দোহাজারীতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার কিম জং উনের সঙ্গে নভেম্বরে বৈঠক করতে চান ট্রাম্প

মিরসরাইয়ে প্রিমিয়ার সিমেন্টের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ

চট্টগ্রামের মিরসরাইয়ে ফুটবলপ্রেমীদের মাতিয়ে তুলতে প্রিমিয়ার সিমেন্টের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ। বুধবার (১৯ আগস্ট) বিকেলে মিরসরাই উপজেলা স্টেডিয়ামে আয়োজিত এ ম্যাচে মুখোমুখি হয় বিএম স্পেশাল ও এমএ অ্যাডভান্স দল। নির্ধারিত সময়ের খেলায় দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে এমএ অ্যাডভান্স দলকে ২-০ গোলে পরাজিত করে জয় তুলে নেয় বিএম স্পেশাল দল।

খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন প্রিমিয়ার সিমেন্টের টেকনিক্যাল হেড মো. ইমতিয়াজ হোসেন, এরিয়া ম্যানেজার গাজী মুহাম্মদ কামরুল হাসান, সিনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ মো. আতিকুর রহমান, দুলাল অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী ও ডিলার মো. মাইন উদ্দিন, হুদা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও রিটেলার মো. ফাহিম ফিরোজ, মুসলিম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মুসলিম উদ্দিন এবং হলি ট্রেডার্সের ম্যানেজার ও ডিলার মো. রাসেলসহ সংশ্লিষ্টরা।

খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী বিএম স্পেশাল দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।

আয়োজকরা জানান, ক্রীড়াঙ্গনের প্রতি আগ্রহ সৃষ্টি এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

Tag
আরও খবর