দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে!

বরিশাল নগরীর রুপাতলী এলাকায় সন্ধ্যা হলেই মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ দখল করে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। মহাসড়কের পাশে ও ফুটপাতের বিভিন্ন স্থানে দোকান বসিয়ে ব্যবসা করায় যানবাহন ও সাধারণ পথচারীদের চলাচলে সৃষ্টি হচ্ছে নানা প্রতিবন্ধকতা। এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। সরেজমিনে দেখা যায়, রুপাতলী এলাকার মহাসড়কের পাশে বিভিন্ন ভ্রাম্যমাণ দোকান, ফলমূল, শাকসবজি, কাপড়সহ নানা পণ্যের পসরা সাজিয়ে ব্যবসা করছেন অনেকেই। কোথাও কোথাও দোকানের মালামাল মহাসড়কের অংশ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ফলে পথচারীদের বাধ্য হয়ে ব্যস্ত সড়কের ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের পাশে অবৈধভাবে দোকান বসানোর কারণে রুপাতলী এলাকায় যানজট ও জনদুর্ভোগ বাড়ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে পথচারী ও যানবাহন চলাচলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও কিছুদিন পর আবারও একই স্থানে দোকান বসানো হয় বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসী ও পথচারীরা মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করে নিরাপদ চলাচলের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ দাবি করেছেন। একই সঙ্গে নিয়মিত নজরদারি ও অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে রুপাতলী এলাকার জনদুর্ভোগ নিরসনের দাবি জানিয়েছেন তারা।
আরও খবর