সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন

বক্তব্য রাখেন, এমপি আব্দুল মহিত তালুকদার।

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন, অপরাধ দমনে পুলিশ ও জনগণকে এক সাথে কাজ করতে হবে। সমাজ ও রাষ্ট্রে শান্তি শৃংখলা বজায় রাখতে এবং অপরাধ দমনে পুলিশ বাহিনী গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। পুলিশ রাষ্ট্রের অপরিহার্য একটি অঙ্গ। জনগনের জানমালের নিরাপত্তা বিধান ও মাদক নিয়ন্ত্রনে পুলিশের ভুমিকা রয়েছে। তিনি আরো বলেন, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন একটি প্রত্যন্ত এলাকা। চাঁপাপুর ইউনিয়ন তিনটি থানার মোহনা হওয়ায় একানে অপরাধ প্রবনতা বেড়ে থাকে। এলাকার জনগনের নিরাপত্তা ও দাবীর কারনে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদনে আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প করা হচ্ছে। তিনি গত শনিবার (২২ আগস্ট) বিকেলে আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন পরিষদ ভবনের ২য় তলায় একটি পুলিশ ক্যাম্প উদ্বোধন ও সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমাবেশে মূখ্য আলোচক ছিলেন,  রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আশিক সাঈদ। তিনি বলেন, চাঁপাপুর পুলিশ ক্যাম্প স্থাপনের মাধ্যমে এ এলাকায় অপরাধ প্রবনতা কমে যাবে। কঠোর হস্তে মাদক নিযন্ত্রণ করা হবে।

বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম এর সভাপতিত্বে ও সহকারি পুলিশ কমিশনার তহুরার সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি আবু মোতালেব, সম্পাদক গোলাম মোস্তফা, চাঁপাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুফ আলী দুলাল, ওয়ার্ড কমিউনিটি পুলিশিং সভাপতি কামরুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য : আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন একটি সীমান্তবর্তি এলাকা। এই ইউনিয়নের পাশেই নন্দীগ্রাম, রানীনগর ও কাহালু থানার সীমানা রয়েছে। সে কারনে চাঁপাপুর এলাকায় নানা অপরাধ, মাদকদ্রব্য বেচাকেনার একটি রুট রয়েছে। এখানে পুলিশ ক্যাম্প স্থাপন হওয়ায় ওই এলাকার হাজার হাজার মানুষের নিরাপত্তা বিধান ও মাদক নিয়ন্ত্রণে অগ্রনি ভুমিকার পালন হবে এবং জনগন স্বস্তিতে জীবনযাপন করতে পারবে বলে স্থানীয় বাসিন্দারা জানান।
Tag
আরও খবর