১৩ বছর পূর্তি উপলক্ষে ইক্বরা টেলিকমের বিশেষ আয়োজন, কেনাকাটায় মিলবে লাকি কুপন হালুয়াঘাটে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নাগেশ্বরীতে মাথা গোঁজার ঠাঁই নেই: জরাজীর্ণ ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া সুবর্ণচরে পুকুরে স্নান করতে গিয়ে দুই বোনের মৃত্যু দানিহারী উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তোমরাই আগামীর বাংলাদেশ --এমপি জাহাঙ্গীর আলম সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট সাংবাদিক আলিফ হত্যা ও সাংবাদিক এম এ মোতালিব ভূইয়ার উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সোনাইমুড়িতে গুলিতে আহত ১ জন ছদ্মবেশে হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫ স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আব্দুল গফুর ভূঁইয়ার মতবিনিময় ইসলামপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সুলতান মাহমুদ বাবু ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প পাঁচ কোটি মানুষের লিভার রোগ, বিশেষজ্ঞ মাত্র ১৪০ জন

বিড়ালের মা গ্রেপ্তার

ময়মনসিংহে পশু চিকিৎসকের ওপর হামলার ঘটনায় নারী আসামি গ্রেফতার


 পোষা বিড়াল মারা যাওয়াকে কেন্দ্র করে ময়মনসিংহে পশু চিকিৎসকের ওপর হামলার ঘটনায় আফরিন রশিদ সেজুতি (২০) নামে এক তরুণীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।


পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘পোষা বিড়াল মারা যাওয়ায় ময়মনসিংহে পশু চিকিৎসকের ওপর হামলা’ শিরোনামে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি ময়মনসিংহ জেলা পুলিশের নজরে এলে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় কোতোয়ালী মডেল থানার একটি দল ঘটনাটি তদন্তে নামে।


ভাইরাল ভিডিও পর্যালোচনার পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তা ও স্থানীয়ভাবে অনুসন্ধান চালিয়ে হামলায় জড়িতদের শনাক্তের চেষ্টা করা হয়। তদন্তের ধারাবাহিকতায় আফরিন রশিদ সেজুতিকে শনাক্ত করে পুলিশ।


পরে ২৩ আগস্ট কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আফরিন রশিদ সেজুতি নতুন বাজার রোড, মাসকান্দা এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম ডাঃ হারুন অর রশিদ।


পুলিশ জানায়, আহত পশু চিকিৎসক ডাঃ মোঃ আশিকুর রহমানের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ময়মনসিংহ জেলা পুলিশ জানিয়েছে, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হ

Tag
আরও খবর