কবিতা, প্রেম ও জীবনের দর্শন--‎কবি রবি ডাকুয়ার ভাবনায় মানুষের হৃদয়, অনুভূতি ও জীবনের বহুমাত্রিকতা সাংবাদিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা ‎সত্যের পক্ষে কলম, মানুষের পাশে সাংবাদিক কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে জি এম রবিউল্যাহ বাহারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান নাগেশ্বরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন গণসংহতি আন্দোলনের নেতা দুলাল টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২, আহত-৩ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে ৩৯টি মনোনয়নপত্র জমা শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী জ্বালানি খাতে সরকারের ভর্তুকি ৪১২ কোটি ডলার কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটি গঠন পলাশে রিকের প্রকল্প সমাপনী ও প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত ও উন্নয়নমুখী অন্নদানগর ইউনিয়ন গড়তে চাই : চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, ব্যাপক প্রস্তুতি-উৎসাহ-উদ্দীপনা বাঁশখালীতে সরল ইউনিয়নে জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডে কোন প্রকার অনিয়ম হলে বরদাশত করা হবে না- এমপি ডা. জীবন শার্শার কায়বায় রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ, ভূমি অফিসের হস্তক্ষেপে বন্ধ মধুপুর প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীদের সঙ্গে ড. মোজাম্মেল হোসাইনের মতবিনিময় সভা লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু পীরগাছায় গণ উন্নয়ন কেন্দ্রের ৮৪তম শাখার উদ্বোধন সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত ‎

নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই

নাগেশ্বরীতে নিজ পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত হয়েছেন সাংবাদিক ও নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি মাইদুল ইসলাম মামুন। বুধবার (২৬ আগস্ট) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ পুকুরে এক হাঁটু পানির নিচে মাছ ধরছিলেন মাইদুল ইসলাম মামুন। এ সময় হঠাৎ তার পায়ে কিছু একটা কামড় দেয়। তবে পানির নিচে থাকায় সেটি সাপ নাকি অন্য কোনো জলজ প্রাণী, তা তিনি তাৎক্ষণিকভাবে দেখতে পাননি। কিছুক্ষণ পর কামড়ের স্থান থেকে রক্তপাত শুরু হলে তিনি বিষয়টি আশপাশের লোকজনকে জানান।

​পরে স্থানীয়রা তাকে দ্রুত পানি থেকে তুলে এনে প্রাথমিক সুরক্ষার জন্য পায়ে গামছা দিয়ে বেঁধে ফেলেন। কিন্তু হাসপাতালে না নিয়ে ভুলবশত স্থানীয় এক ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করান। ওঝা দাবি করেছিলেন কিছুক্ষণ পর ব্যথা সেরে যাবে; কিন্তু গামছা খুলে দেওয়ার পর উল্টো তার পায়ের ব্যথা আরও তীব্র হতে থাকে।

​অবস্থা অবনতির দিকে যাওয়ায় আর দেরি না করে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আতাউর গনির তত্ত্বাবধানে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

​সাংবাদিক মাইদুল ইসলাম মামুন জানান, পানির নিচে থাকায় প্রাণটি দেখতে না পেলেও পরবর্তী সময়ে রক্তপাত ও অসহ্য ব্যথা বাড়তে থাকায় তিনি দ্রুত হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেন।

​এ ঘটনায় স্থানীয়দের মাঝে সাপ নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে। চিকিৎসকরা বলছেন, সাপে কাটলে ওঝা বা কবিরাজের কাছে গিয়ে সময় নষ্ট করা মারাত্মক ভুল। যেকোনো সাপের কামড়ের ক্ষেত্রে ঝাড়ফুঁক বাদ দিয়ে কালক্ষেপণ না করে অবিলম্বে রোগীকে হাসপাতালে নিয়ে অ্যান্টিভেনম বা প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা জরুরি।

Tag
আরও খবর