দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

যশোরের শার্শায় অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ টিটন হোসেন (২৪) ও শামীম হোসেন (২৫) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ । মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধায় বাগআঁচড়া -গোগা সড়কের বসতপুর নামক স্থান থেকে এ ইয়াবাসহ তাদের আটক করা হয়। ​ আটক টিটন হোসেন বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা (মোড়ল পাড়া) গ্রামের তোফাজ্জেল মোড়ল ছেলে ও শামীম হোসেন বসতপুর গ্রামের কবিরুল ইসলাম ছেলে। বুধবার বিকালে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম বসতপুর থেকে গোগা বাজারগামী পাকা রাস্তার জনৈক মনিরের ড্রাগন বাগানের সামনে অবস্থান নেন। সেখানে অভিযান চালিয়ে অভিযুক্ত টিটন ও শামীমকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে টিটনের হেফাজত থেকে জব্দ তালিকা মূলে ৯০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ​ তিনি আরো জানান,আটক আসামিদের বিরুদ্ধে পূর্বেও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা রুজু করা হয়েছে এবং বুধবার আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও খবর