ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার।

টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার লাখাই উপজেলার মুড়াকরি গ্রামে টিকটকে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা প্রেমের সম্পর্কের জেরে নিখোঁজ হওয়া এক তরুণীকে প্রায় দুই মাস পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত কার্যক্রম চলছে। উদ্ধার অভিযানে অভিযুক্ত প্রেমিককেও পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, লাখাই থানার মুড়াকরি গ্রামের বাসিন্দা প্রিয়া (ছদ্মনাম)-এর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয় হয় একই এলাকার মুড়াকরি গুচ্ছগ্রামের বাসিন্দা মিজান মিয়ার ছেলে মনির মিয়া (১৯)-এর। পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে প্রিয়া বাড়ি থেকে নিখোঁজ হন। পরে তার পরিবারের পক্ষ থেকে লাখাই থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে ও ফুসলিয়ে ওই তরুণীকে অপহরণ করা হয়েছে। ঘটনার পর মামলাটির তদন্ত শুরু করে পুলিশ। দীর্ঘ প্রায় দুই মাস ধরে বিভিন্ন তথ্য ও কৌশল ব্যবহার করে অভিযান চালানোর পর পুলিশ ভিকটিম তরুণীকে উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া তরুণীকে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারার বিধান অনুযায়ী জবানবন্দি গ্রহণের জন্য তাকে বিজ্ঞ আদালতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ঘটনায় দায়ের করা অপহরণ মামলার তদন্ত এখনো চলমান রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য ও আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Tag
আরও খবর